ঢাবিতে সহিংসতার ঘটনায় ব্যবস্থা নিতে কমিটি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০২ পিএম

কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলন থেকে আওয়ামী লীগ সরকার পতনের সময় গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সংঘটিত সব সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নিতে চার সদস্যের একটি সত্যানুসন্ধান কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার রেজিস্ট্রার দপ্তরের তদন্ত শাখার ডেপুটি রেজিস্ট্রার শেখ আইয়ূব আলীর সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অফিস আদেশে বলা হয়, গেলো ১৫ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত ঢাবি ক্যাম্পাসে সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য উপাচার্য কর্তৃক চার সদস্যের সমন্বয়ে একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিনকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসাবে আছেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. নাদিয়া নেওয়াজ রিমি ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া। সদস্য সচিব হিসেবে আছেন ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত)।

কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৫ জুলাই গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হন শিক্ষার্থীরা। সেদিন তিন শতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

সেদিন রাতে হলে ফিরেও ছাত্রলীগের মারধরের শিকার হন অনেক শিক্ষার্থী। এরপর ১৭ জুলাই গায়েবানা জানাজা করতে গিয়ে পুলিশের হামলায় আহত হয়ে হল ছাড়েন শিক্ষার্থীরা। এক জরুরি সিন্ডিকেট সভায় সেদিন ঢাবি অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ ঘোষণা করা হয়।

এআরএস
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর