রাজনীতি করতে পারবে না বুয়েট শিক্ষার্থীরা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ পিএম

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কোনো শিক্ষার্থী রাজনৈতিক কোনো দল বা সেই দলের কোনো সহযোগী সংগঠনে যুক্ত হতে পারবে না। 

শনিবার বুয়েটের রেজিস্ট্রার ফোরকান উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় রাজনৈতিক দল করা নিয়ে ওই সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোনো ক্লাব বা সোসাইটি ব্যতীত কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি অথবা অন্য যে কোনো সংগঠনের সঙ্গে জড়িত হতে পারবেন না।

'শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের নিয়মগুলো যথাযথভাবে পালন করতে হবে এবং তা অমান্য করলে অধ্যাদেশে বর্ণিত নিয়ম মোতাবেক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে,' বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় ২০১৯ সালের ১১ অক্টোবর। শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে  এক ‘জরুরি বিজ্ঞপ্তিতে’ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বুয়েট প্রশাসন।

এরপর গত এপ্রিল মাসে বুয়েটে ছাত্র রাজনীতি ফেরানোর দাবিতে কর্মসূচি দেয় ছাত্রলীগ। এক ছাত্রলীগ কর্মীর রিট আবেদনে হাই কোর্ট বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আদেশ স্থগিত করে দেয়।

আরবি
ঢাকা মেডিকেল কলেজে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
ছাত্র রাজনীতি বন্ধ হলে মৌলবাদের উত্থান হবে বলে আশঙ্কা জানিয়েছেন বিশিষ্টজনরা। তাই, অপরাজনীতি বন্ধ করে সুস্থ রাজনীতির ধারা ফেরাতে প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানান তারা। রাজধানীর বনানীতে, এডিটরস...
এবার মধ্যরাতে তৎপর হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর। সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ইমেইল পাঠানো হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে চার দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। 
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর