সোহেল রানার জামিন স্থগিত 

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৪:৪১ পিএম

সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের প্রাণহানির ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। 

বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

মঙ্গলবার রানাকে ছয় মাসের জামিন দেন বিচারপতি আতাউর রহমান ও কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

একইসাথে তাকে কেনো স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত।

তবে সোহেল রানার জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবেন বলে ওইদিনই জানিয়েছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা। 

এর আগে গত বছর রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে জামিনের বিরোধিতা করে আপিল করে রাষ্ট্রপক্ষ।

সে আবেদনের শুনানি নিয়ে ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।

আপিল বিভাগের সেই নির্দেশনা বাস্তবায়ন না করায় পুনরায় হাইকোর্টে জামিনের আবেদন করেন আসামি রানা। সেই আবেদনে সাড়া দিয়ে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

২০১৩ সালে সাভারের আলোচিত রানা প্লাজা ধসে নিহত হন এক হাজার ১৩৫ জন। ওই ঘটনায় রানাকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন সাভার থানার এসআই আলি আশরাফ।

আলোচিত ওই মামলায় বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ চলছে। এখন পর্যন্ত ৯৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

আরবি
সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের নিহতের ঘটনায় পুলিশের করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানার জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে তার জামিন প্রশ্নে জারি করা রুল দুই...
সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের প্রাণহানির ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।  
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি তিন মাসের মধ্যে ছাড়তে হাইকোর্টের দেয়া রায়ের ওপর আট সপ্তাহের স্থিতাবস্থা জারি...
সাভারে রানা প্লাজা ধসে হতাহতের হওয়ার ঘটনায় পুলিশের করা হত্যা মামলা ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর