আপিলেও স্থগিত রানা প্লাজার সোহেল রানার জামিন

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০১:৫৩ পিএম

সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের নিহতের ঘটনায় পুলিশের করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানার জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে তার জামিন প্রশ্নে জারি করা রুল দুই মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি করতে বলা হয়েছে।

সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত এক অক্টোবর এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সোহেল রানাকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দেন। সেই সঙ্গে তার নিয়মিত জামিন প্রশ্নে রুল জারি করেন উচ্চ আদালত। 

তবে পরদিন দুই অক্টোবর রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক সোহেল রানার জামিন স্থগিত করেন। 

তারও আগে ২০২৩ সালের ছয় এপ্রিল এ মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে ৯ এপ্রিল হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগ। 

২০২২ সালের মার্চে রানাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলকে যথাযথ ঘোষণা করেই গত ছয় এপ্রিল তাকে জামিন দেওয়া হয়েছিল।

এদিকে ১১ বছর পার হলেও বিচারিক আদালতে এই মামলা শেষ না হওয়ায় অসন্তোষ রয়েছে শ্রমিকদের মধ্যে। 

আদালত সূত্রে জানা গেছে, হাইকোর্টর নির্দেশে মামলার বিচারকাজ বন্ধ ছিলো দীর্ঘদিন। সেই বাধা কাটিয়ে চলছে সাক্ষ্যগ্রহণ। এরই মধ্যে ১০০ জনের সাক্ষ্য শেষ হয়েছে। 

রাষ্ট্রপক্ষ  নির্দিষ্ট সময়ে মামলার বিচার শেষ করার কথা বললেও শ্রমিক নেতারা বলছেন, এ ঘটনার পর তৈরি পোশাক কারখানার উন্নতি হলেও শ্রমিকদের জীবনমানের উন্নতি ঘটেনি। রানা প্লাজার শ্রমিকদের ভিক্ষুকে পরিণত করা হয়েছে।

রানা প্লাজা ধসের পর বেশ কয়েকটি মামলা হলেও হত্যা ও ইমারত বিধি লঙ্ঘনের মামলা দুটিই প্রধান। দুই মামলায় ভবন মালিক মো. সোহেল রানা কারাগারে থাকলেও অধিকাংশ আসামি জামিনে বা পলাতক রয়েছেন।

দুটি মামলার তদন্ত শেষে ২০১৫ সালের এক জুন অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। হত্যা মামলার চার্জশিটে ভবন মালিক সোহেল রানা, তার বাবা-মা এবং সাভার পৌরসভার তৎকালীন মেয়র, কমিশনারসহ ৪১ জনকে আসামি করা হয়। আর ইমারত বিধি লঙ্ঘন মামলার চার্জশিটে আসামি করা হয় সোহেল রানাসহ ১৮ জনকে। সোহেল রানাসহ ১৭ জন দুই মামলারই আসামি। তবে তিন আসামি এরই মধ্যে মারা গেছেন। 

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে নিহত হন সহস্রাধিক মানুষ। যাদের প্রায় সবাই ছিলেন পোশাক কারখানার শ্রমিক। 

এর পাঁচ দিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানা যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার হন। 

একাত্তর/এসি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর