রানা প্লাজা: ছয় মাসের মধ্যে হত্যা মামলা নিষ্পত্তির নির্দেশ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১১:২৮ এএম

সাভারে রানা প্লাজা ধসে হতাহতের হওয়ার ঘটনায় পুলিশের করা হত্যা মামলা ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দেওয়া আদেশ বহাল রাখা হয়েছে।

সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত বছরের ১০ জুলাই আপিল বিভাগ রানার জামিন আবেদনের বিষয়টি (স্ট্যান্ডওভার) মূলতবি করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানি হয়।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে এক হাজার ১৩৪ জন শ্রমিক নিহত হন। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন এক হাজার ১৬৯ জন। ভারতে পালিয়ে যাওয়ার সময় একই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর থেকে তিনি কারাগারে।

অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত করে হত্যা মামলাটি করে পুলিশ। ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগে একটি মামলা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আর দুর্নীতি দমন কমিশন (দুদক) ভবন নির্মাণ সংক্রান্ত দুর্নীতি নিয়ে আরেকটি মামলা করে।

একাত্তর/এসি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে তৈরি জটিলতার সমাধানে নির্বাচন কমিশনকে সংবিধানের আলোকে সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারানো শিশু নাঈমকে আদালতের নির্দেশে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেয়ায় আগামী ২১ এপ্রিল মালিক ইয়াকুবকে নিয়ে কিশোরগঞ্জের এসপিকে হাজিরের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ মারা গেছেন।
সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের নিহতের ঘটনায় পুলিশের করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানার জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে তার জামিন প্রশ্নে জারি করা রুল দুই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর