আবারও অলিম্পিক আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১২:২৩ পিএম

স্পেনকে হারিয়ে টোকিও অলিম্পিকেও সোনার হাসি হাসলো ব্রাজিল। অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে স্প্যানিশদের ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ফুটবলে সোনা জিতলো লাতিন এই দেশটি।

গত আসরে নেইমারের নৈপুন্যে নিজেদের মাঠে অলিম্পিকে সোনা জিতেছিল ব্রাজিল। এবার নেইমার না থাকলেও ছিলেন দানি আলভেস-রিচার্লিসনরা। ভক্ত-সমর্থকদের নিরাশ করেননি তারা।

শনিবার (৭ আগস্ট) নিশান স্টেডিয়ামে ম্যাথিয়াস কুনহার গোলে ব্রাজিল প্রথমার্ধে এগিয়ে থাকে। বিরতির পর স্পেনও কম যায়নি। গোল শোধে মরিয়া হয়ে সফলও হয়েছে। ওয়ারজাবাল ম্যাচে সমতা ফেরান। নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচে স্কোরলাইন থাকে ১-১। অতিরিক্ত সময়ে এসে বদলি ম্যালকম হলেন ত্রাতা। তারই দেওয়া গোলে জয়ের ভেলাতে পৌঁছে যায় ব্রাজিল।

১০৮ মিনিটে ম্যালকম বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে টপকে গোলকিপার উনাই সিমনের পাশ দিয়ে জয়সূচক গোলটি করেন। অ্যাসিস্ট অ্যান্থনির।

এর আগে ম্যাচ ঘড়ির ১৬ মিনিটে প্রথম আক্রমণ শানিয়েছে অবশ্য স্পেন। দানি ওলমোর হেড বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়াতে বসেছিলেন ডিয়েগো কার্লোস। শেষ পর্যন্ত ছুটে গিয়ে গোললাইন থেকে ব্যাক ভলিতে বিপদমুক্ত করেন ব্রাজিলের এই ডিফেন্ডার।

তিন মিনিট পর ব্রাজিল গোলের সুযোগ পেয়েছিল। বক্সের প্রান্ত থেকে দগলাস লুইসের শট গোলকিপার উনাই সিমন ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন। ২৫ মিনিটে লুইসের পাসে রিচার্লিসন ৬ গজ দূরত্ব থেকে বাঁ পায়ের শট বাইরের জাল কাঁপালে গোল পাওয়া হয়নি।

৩৪ মিনিটে কুনহাকে ফাউল করেন সিমন। ভিএআরের মাধ্যমে পাওয়া পেনাল্টি থেকে রিচার্লিসন গোল করতে ব্যর্থ হলে হতাশা বাড়ে ব্রাজিলের। প্রতিযোগিতায় ৫ গোল করা এই ফরোয়ার্ডের নেওয়া ডান পায়ের শট ওপর দিয়ে যায়।
আরও পড়ুন: পরীমনিকাণ্ড: পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বদলি

চার মিনিট পর স্পেন সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি। ওয়ারজাবালের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও ব্রাজিলের আধিপত্য। প্রথম মিনিটে রিচার্লিসনের শট রক্ষণে এসে বাধাপ্রাপ্ত হয়। দ্বিতীয় মিনিটে ব্রাজিল এগিয়ে যায়। অধিনায়ক আলভেসের অ্যাসিস্টে কুনহার গোল। বক্সের প্রান্ত থেকে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। বিরতি থেকে ঘুরে এসে দুই দলই গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু লক্ষ্যভেদ করতে পেরেছে শুধু স্পেন। ৬১ মিনিটে কার্লোস সোলেরের ডানপ্রান্তের ক্রসে ওয়ারজাবাল বক্সে ঢুকে চলতি বলে বাঁ পায়ের জোরালো ভলিতে স্কোরলাইন ১-১ করেন।

নির্ধারিত ৯০ মিনিটেও স্কোরলাইন ছিল একই। এরপর খেলা অতিরিক্ত সময়ে গড়ালে সেখানে গোল করে সোনার হাসি হেসেছে ব্রাজিল। 


একাত্তর/এসএ

বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
বিশ্বকাপের মহাযজ্ঞে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেই নিজেদের রণকৌশল স্পষ্ট করে দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রাণভ্রমরা এবং পোস্টার বয় নেইমার জুনিয়রের পায়ের ইনজুরি নিয়ে কোনো...
ফুটবল বিশ্বকাপের রণক্ষেত্র মাঠের সীমানা ছাড়িয়ে এবার আছড়ে পড়েছে টাকার অঙ্কে। দলগুলো উত্তর আমেরিকার সবুজ ঘাসে বুটের লড়াইয়ে নামার আগেই খাতা-কলমে কার ওজন কত, তার এক বিস্ফোরক ও চটকদার খতিয়ান প্রকাশ...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর