মাশরাফী ও তার বাবার নামে আবারও মামলা

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৩১ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নড়াইলে রাম দা, ছুরি, চাইনিজ কুড়াল নিয়ে হামলার অভিযোগ এনে সাবেক এমপি মাশরাফী বিন মুর্তজা, তার বাবা গোলাম মুর্তজা স্বপনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ২৪ জন।

শনিবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন সদরের পলইডাঙ্গা গ্রামের মো. শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। এর আগে ১০ সেপ্টেম্বর রাতে একই অভিযোগ এনে সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছিল।

রোববার দুপুরে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এই তথ্য জানান।

মামলার এজাহারে বলা হয়েছে, চার আগস্ট নড়াইল চৌরাস্তায় কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতাকে রুখতে সাবেক প্রধানমন্ত্রীর নিদেশে মাশরাফী ও তার বাবার নেতৃত্বে হামলা করা হয়। আসামিরা রাম দা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রডের মতো দেশীয় অস্ত্রের পাশাপাশি শটগান, বন্দুক-পিস্তল ও বোমা নিয়ে হামলা করে। এতে বহু মানুষ আহত হন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ বলেন, একই ঘটনায় দুইটি মামলা হওয়ায় এই মামলাটি গত সেপ্টেম্বর মাসের মামলার সঙ্গে তদন্ত হবে। 

একাত্তর/এসি
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর