সরকারি যানবাহনের প্রকৃত অবস্থা নিরূপণের সিদ্ধান্ত

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৯:০২ পিএম

উপজেলা পর্যায় থেকে শুরু করে সারাদেশে সরকারের কতটি গাড়ি রয়েছে, তা বের করার পাশাপশি সেসব যানবাহনের প্রকৃত অবস্থা নিরূপণের সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তী সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে ওই বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, সরকারের অনেক যানবাহন রয়েছে। সব প্রকল্পে বিপুল সংখ্যক নিজস্ব যানবাহন ব্যবহার করা হয়। প্রকল্প শেষ হওয়ার পর এসব যানবাহন কোথায় যায়? প্রকল্পগুলো শেষ করার পরেও অনেকে বলেন, এতোটি যানবাহন অতিরিক্ত থেকে যায়।  

তিনি বলেন, আবার অন্যান্য মন্ত্রণালয় এই যানবাহনগুলো ব্যবহার করে, একজন সরকারী কর্মচারী তার এখতিয়ারে ৩ থেকে ৪টি গাড়ি রাখে। আবার সরকারি যানবাহন ব্যক্তিমালিকানাধীন যানবাহনের মতো বেশিদিন টিকে না। এটি আরেকটি সমস্যা।

উপজেলা পর্যায় থেকে শুরু করে সারাদেশে সরকারের কতটি গাড়ি রয়েছে, তা বের করার জন্য একনেক সভায় উপদেষ্টারা সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। পরিকল্পনা উপদেষ্টা আরো বলেন, সরকার যানবাহনগুলোকে অন্যান্য সরকারি অফিসে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে।

সুত্র: বাসস

 

এআর
রাজধানীর মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান এলাকার তীব্র যানজট নিরসনে দ্রুত অস্থায়ী বাস ডিপো তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঢাকার রাস্তা ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ না...
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন মানুষ। এতে সড়কে বেড়েছে চাপ। মহাসড়কের কোথাও থেমে থেমে, আবার কোথাও হালকা যানজটের সৃষ্টি হচ্ছে।
রাজধানীর যানজট কমাতে এবং কর্মঘণ্টা বাঁচাতে নানা রকমের উদ্যোগে নিয়েছে সরকার। এরইমধ্যে কিছু সুফলও মিলছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুতই রাজধানীর যানজট ...
যানজটের এই নগরীতে, শাহজালাল বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত ১১ কিলোমিটার উড়াল পথ যাত্রীদের স্বস্তি দেবে। তবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর