ঈদযাত্রায় চাপ বেড়েছে সড়কে

আপডেট : ১৫ জুন ২০২৪, ০৯:৫৩ এএম

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন মানুষ। এতে সড়কে বেড়েছে চাপ। মহাসড়কের কোথাও থেমে থেমে, আবার কোথাও হালকা যানজটের সৃষ্টি হচ্ছে।

শনিবার সকাল থেকে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়ায় যানজট দেখা দেয় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে এবং টোল প্লাজায়। এতে সাময়িক ভোগান্তিতে পড়েন ঘরমুখো যাত্রীরা।

এছাড়া শুক্রবার সন্ধ্যা থেকে রাতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়, নলকা ব্রিজ, হাটিকুমরুল গোলচত্বর ও সাহেবগঞ্জ এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে দিনের মতোই রাতেও স্বাভাবিক গতিতে সব যানবাহন চলাচল করতে দেখা যায়। যার ফলে শনিবার সকালেও এড়ানো গেছে ভোগান্তি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত থেকে গাড়ির চাপ বাড়তে থাকে। দিনের মতো রাতেও যানবাহনের চাপ রয়েছে এই মহাসড়কে। তবে মহাসড়কের কোথাও কোনও ভোগান্তি নেই। সব গাড়ি একদম নির্বিঘ্নে চলাচল করছে। আমরা ধারণা করছি, সামনে যানবাহনের চাপ আরও বাড়তে পারে।

এদিকে, নির্দিষ্ট বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের ওপর যাত্রী ওঠানামার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে যানবাহন চলছে ধীর গতিতে।

এছাড়া গাড়ির চাপ বেড়ে যাওয়ায় টঙ্গী থেকে মিলগেট এলাকা ও ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা অংশে যানবাহনের লম্বা সারি দেখা গেছে।

শুক্রবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে র‌্যাব, হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, এপিবিএন ও জেলা পুলিশসহ পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে।

আইজিপি বলেছেন, ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে। কোরবানির পশুর হাট নিয়ে তিনি বলেন, কেউ এক হাটের কোরবানির পশু অন্য হাটে নেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানীর মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান এলাকার তীব্র যানজট নিরসনে দ্রুত অস্থায়ী বাস ডিপো তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঢাকার রাস্তা ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ না...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর