ঢাকার তিন প্রবেশদ্বারের যানজট রুখতে প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৩:১৯ পিএম

রাজধানীর মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান এলাকার তীব্র যানজট নিরসনে দ্রুত অস্থায়ী বাস ডিপো তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঢাকার রাস্তা ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ না করে, তাদের সুনির্দিষ্টভাবে পুনর্বাসনের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকেরা।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণ’ বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ঢাকার দুই সিটির প্রশাসক এবং উপস্থিত যোগাযোগ বিশেষজ্ঞরা সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।

গুরুত্বপূর্ণ এই বৈঠক শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম যৌথভাবে গণমাধ্যমকে ব্রিফ করেন।

সিটি করপোরেশনের প্রশাসকেরা বলেন, প্রধানমন্ত্রী ঢাকার অন্যতম প্রধান তিন প্রবেশদ্বার ও টার্মিনাল এলাকা—মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তানের যানজট কমাতে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। সেখানে বাসগুলো যাতে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি না করে, সে জন্য অস্থায়ী ডিপো তৈরি করা হবে। 

হকার ব্যবস্থাপনা নিয়ে তারা জানান, হকারদের হুট করে উচ্ছেদ না করে তাদের পুনর্বাসনের আওতায় আনা হবে, যাতে তারা জীবিকাও নির্বাহ করতে পারেন এবং রাস্তাও যানজটমুক্ত থাকে।

উচ্চপর্যায়ের এই সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন বিশিষ্ট যোগাযোগ ও পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান। সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, বহুল আলোচিত বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়ে গঠিত তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি আগামী সাত দিনের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।

ড. হাদিউজ্জামান আরও জানান, ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক রূপ দিতে আগামী সপ্তাহেই শাহবাগ মোড়ে পরীক্ষামূলকভাবে ‘ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা’ স্থাপন করা হবে। আজকের বৈঠকে এই আধুনিক সিগন্যালিং ব্যবস্থার খুঁটিনাটি ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর