আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার পাঁচ আসামি গ্রেপ্তার

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৫:২৪ পিএম

বাগেরহাট থেকে খুলনার আরিফ হত্যা মামলার পাঁচ আসামিকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে জেলার রামপাল উপজেলার ফয়লাহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি  ওয়ান শুটারগান, ছয় রাউন্ড গুলি, তিনটি নাম্বারবিহীন মোটরসাইকেল এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বর পাশা এলাকার হুমায়ুন কবির হুমা (৩৬), ইসতিয়াক শাহারিয়ার (২৩), কাজী রায়হান (২১), মো. আসিফ মোল্লা (২০) ও মো. ইমন হাওলাদার (২১)।

পুলিশ সুপার জানান, পাঁচ জনের একদল সন্ত্রাসী রামপাল উপজেলার ফয়লাহাট এলাকায় ঘোরাফেরা করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তার পাঁচ জন দেড় মাস আগে রামপাল উপজেলার ভাগা এলাকার রফিকুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছিলেন।

পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা খুলনা জেলার আড়ংঘাটা এলাকার আরিফ হত্যা মামলার আসামি। তাদের বিরুদ্ধে রামপাল থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা হয়েছে।

একাত্তর/আরএ
সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যার মামলায় তার স্ত্রী উম্মে জামিলা তিথিসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে এক লাখ...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর