ছাত্রদল কর্মী হত্যার অভিযোগে বেনজিরসহ ১৬ জনের নামে মামলার আবেদন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১০:০৮ এএম

চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরহাটে তোফায়েল আহমেদ মিলন নামে এক ছাত্রদল কর্মীকে অপহরণের পর গুলি করে হত্যার অভিযোগে ঘটনার ৯ বছর পর সাবেক এমপি আব্দুল ওদুদ ও র‍্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদসহ ১৬ জনের নামে মামলার আবেদন করা হয়েছে। 

মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলার আবেদন করা হয়। নিহত তোফায়েলের চাচা ও রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা রহমত আলী বাদি হয়ে এই মামলার আবেদন করেন। 

এজাহারে উল্লেখ করা হয়, ছাত্রদল কর্মী মিলনকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে ২০১৫ সালের ১৯ নভেম্বর বাড়ি থেকে র‍্যাব সদস্য পরিচয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। ১৩ দিন পর দুই ডিসেম্বর পাশের গ্রামে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। 

সদর থানার অফিসার ইনচার্জ এসএম জাকারিয়া বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

একাত্তর/এসি
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর