খুলনার সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেপ্তার

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১১:৪১ এএম

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ভোরে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে র‌্যাব-৬ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান,সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের তিন মামলায় এজাহারভুক্ত আসামি রশীদুজ্জামান। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রশীদুজ্জামান।

পাঁচ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যান। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে রশীদুজ্জামান মোড়ল সংসদ সদস্য পদ হারান।

একাত্তর/এসি
শারদীয় পূজার ছুটিতে স্বজনদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে রাজশাহীতে ভায়রার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম ও তাঁর পরিবার। কিন্তু ঘাতক ট্রাকের সঙ্গে বাসের এক ভয়াবহ...
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
বিয়ের বয়স পার হয়েছে মাত্র আটটি মাস! অথচ এর মধ্যেই দাম্পত্য কলহ, আইনি জটিলতা আর মানসিক যন্ত্রণার এক বিষাক্ত চক্রে পিষ্ট হয়ে জীবনপ্রদীপ নিভে গেলো ভারতের গুজরাটের এক ২৪ বছর বয়সী তরুণের। মহারাষ্ট্রের...
চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে ছুটে চলা কর্ণফুলী এক্সপ্রেসের যাত্রীরা দুপুরবেলা এক চরম ভীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হলেন। হঠাৎ করে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে থেমে গেল চাকা! বুধবার দুপুর পৌনে ১টার...
শ্রীলঙ্কাকে ধসিয়ে দেওয়ার পর এবার রাওয়ালপিন্ডিতে ইংলিশ সিংহদেরও রীতিমতো চাবুক পেটা করল পাকিস্তান! ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ঘরের মাঠে ইংল্যান্ডকে ৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ঢিলে দুই পাখি...
কঠোর নিরাপত্তা বলয় ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন এক চালান। বুধবার সকাল ১০টার পরপরই ইউরেনিয়াম বহনকারী বিশেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর