ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১৭ মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০২:৫৯ পিএম

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নয় জন করোনা আক্রান্ত হয়ে ও আট জন করোনা উপসর্গ নিয়ে গেছেন।

ময়মনসিংহ মেডিকেলের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান জানান, মৃতদের মধ্যে ময়মনসিংহের সাতজন ও নেত্রকোনার দুইজন রয়েছেন। এদের মধ্যে পাঁচজন নারী ও দুইজন পুরুষ। তাদের বয়স ৩৫ থেকে ৮৫ বছর।

উপসর্গের মৃতদের মধ্যে ময়মনসিংহের চারজন, শেরপুর, নেত্রকোনা, গাজীপুর ও সিরাজগঞ্জে একজন করে রয়েছেন।

ডা. মহিউদ্দিন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে নতুন করে ভর্তি হয়েছেন ৪০ জন। এ নিয়ে চিকিৎসা নিচ্ছেন ৪২০ জন। এদিকে ময়মনসিংহ জেলা গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩০৫টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে ২০৮ জন। সংক্রমণের হার ১৫ দশমিক ৯৩ শতাংশ।

একাত্তর/এসি

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর