শিমুলিয়া-দৌলতদিয়ায় ভোগান্তি ছাড়াই যাত্রী-যান পারাপার

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০২:০৭ পিএম

শিমুলিয়া-বাংলাবাজার এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুট দিয়ে আজও ফিরেছে ঢাকামুখী মানুষ। তবে ঘাট দুটিতে যাত্রী ও যানবাহনের চাপ কম থানায় ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছে মানুষ ও যানবাহন।

শিমুলিয়া ঘাট থেকে একাত্তরের প্রতিবেদক জসিম উদ্দিন দেওয়ান জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে সোমবার সকাল থেকে  ১১টি ফেরিতে করে যানবাহন পারাপার করছেন কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক ফয়সাল হোসেন জানান,  ঘাটে যাত্রী বা যানবাহনের কোনো চাপ নেই। পারাপারের জন্য যেসব গাড়িগুলো ঘাটে আসছে, স্বাভাবিকভাবেই সেগুলো পারাপার হয়ে যাচ্ছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ২১  জেলার কিছু কিছু মানুষ ব্যক্তিগত প্রয়োজন দেখিয়ে ফেরিতে চড়ে ঢাকা আসছেন। 

image


রাজবাড়ী থেকে একাত্তরের প্রতিবেদক মেহেদী হাসান জানান, আজও কর্মস্থল ঢাকায় ফিরছে মানুষ। তবে তেমন একটা ভোগান্তি নেই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। সোমবার সকাল থেকেই বিধি নিষেধ উপেক্ষা করে ভেঙ্গে ভেঙ্গে ঘাটে আসছে ঢাকামুখী দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীরা। 

আরও পড়ুন: ১৫ আগস্টের মধ্যে আসবে আরও ৫৪ লাখ টিকা

কোনো প্রকার ভোগান্তি বা বাধা ছাড়াই ফেরিতে উঠে নদী পার হতে পারছেন তারা। তবে ঘাট এলাকায় থাকছে না কোনো সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি। অনেকে আবার মাস্কও ব্যবহার করছেন না।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক জামাল হোসেন জানান, ঈদের পরে যারা লকডাউন মেনে ঢাকায় যাননি তারা আজ এখনও ঢাকায় যাচ্ছে। সাধারণ সময়ের চেয়ে যাত্রী চাপ কিছুটা বেশি। বর্তমানে এই নৌরুটে ছোট চারটি বড়ো ও চারটি ছোট মোট আটটি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।

আর জরুরি যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাককে নিয়ম অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। তবে ঘাট এলাকায় এখনও কোনো যানজট তৈরি হয়নি। 

একাত্তর/এসি

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর