ছাত্রলীগকে নিষিদ্ধ করলেই হবে না, অস্ত্রও উদ্ধার করতে হবে: সেলিমা রহমান

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৩:০৫ পিএম

ছাত্রলীগকে শুধু নিষিদ্ধ করলে হবে না, তাদের কাছে যে অস্ত্র আছে তা উদ্ধার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সেলিমা রহমান বলেন, শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করলে হবে না। তাদের কাছে যে অস্ত্র আছে সেটা উদ্ধার করতে হবে। শেখ হাসিনাকে ফেরাতে হবে। তাকে ফিরিয়ে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।

রাষ্ট্রপতির বিষয়ে তিনি বলেন, ছাত্রদেরকে বলছি- এই সংকটে সবার সঙ্গে আলোচনা করে তারপর রাষ্ট্রপতির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। দেশে রাজনৈতিক সংকট তৈরি হলে স্থিতিশীলতা ফেরানো অসম্ভব। সত্যিকারের সুশাসন নিশ্চিত করতে রাজনৈতিক দলের ভূমিকাই মুখ্য। সকলে মিলেমিশেই কাজ করতে হবে, তা-না হলে সংকটের সুযোগ নেবে পরাজিত শক্তি।

তিনি আরও বলেন, তারেক রহমানকে সব মামলা থেকে মুক্তি দিয়ে দেশে নিয়ে আসা হোক। একই সঙ্গে সব রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও যে মামলা আছে সেগুলো প্রত্যাহার করা হোক।

স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু সাধারণ মানুষের মনে এখনও শান্তি আসেনি উল্লেখ করে সেলিমা রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, শিল্পকারখানায় ঝামেলাসহ বিভিন্ন সমস্যা তৈরি করছে পরাজিত শক্তি। বাজারের যে সিন্ডিকেট সেটা ভাঙতে হবে।

তিনি বলেন, সব সংস্কার এক সঙ্গে করা সম্ভব নয়, এতে বিশৃঙ্খলা বাড়বে। রাজনৈতিক সরকার অর্থাৎ জনগণের নির্বাচিত সরকার আসলে স্থিতিশীলতা আসবে।

এআর
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর