বাংলাদেশের হতাশা বাড়িয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৪:৫৪ পিএম

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নেমে প্রথম ম্যাচে সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ তারা।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের প্রথম সেশনেই ম্যাচের ফয়সালা করে নেয় সফররত প্রোটিয়ারা। চতুর্থ ইনিংসে ১০৬ রানের লক্ষ্য পার হতে ২২  ওভারের বেশি খেলতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। ফলে এক শূণ্যতে সিরিজে এগিয়ে গেলো তারা।

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোনও বিভাগেই দাঁড়াতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে, এই নিয়ে দশ বছর পর উপমহাদেশের মাঠে টেস্ট জিতল প্রোটিয়ারা। সর্বশেষ ২০১৪ সালে গলে শ্রীলঙ্কাকে হারিয়েছিলো তারা। ২০১৫ সালে বাংলাদেশে বৃষ্টির কারণে তাদের দুই টেস্টই ড্র হয়। টেস্টে দক্ষিণ আফ্রিকা এখনো অজেয় থাকল বাংলাদেশের কাছে। ১৫ টেস্ট খেলে তাদের কাছে ১৩টাই হারল লাল সবুজের প্রতিনিধিরা।

৭ উইকেটে ২৮৩ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ চতুর্থ দিনে টিকতে পারেছে কেবলম ২৫ মিনিট, যোগ করতে পারে আরও ২৪ রান। ৩০৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। শেষ ব্যাটসম্যান হিসেবে মেহেদী হাসান মিরাজ আউট হন ৯৭ রানে। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার নব্বইয়ে আটকা পড়লেন তিনি।

বাংলাদেশের জয় কেবল অঘটন ঘটলেই সম্ভব ছিল। তাইজুল-হাসানদের অবিশ্বাস্য কিছু করতে হতো। তবে তার কিছুই হয়নি। জোড়া উইকেট নিয়ে তাইজুল হারের ব্যবধান কমালো বটে; তবে জয় রয়ে গেল অধরাই। ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করে প্রোটিয়ারা। ৯.৪ ওভারেই তুলে ফেলে ৪২ রান। এরপর তাইজুল ভাঙেন উদ্বোধনী জুটি। ২৭ বলে ২০ রানে আউট হন এইডেন মার্করাম।

এরপর দলীয় ৭১ রানে আরেক ওপেনার ডি জর্জেকেও ফেরান তাইজুল। জর্জে ফেরেন ৪১ রান করে। এর পর ডেবিড বেডিংহাম ১২ রান করে তাইজুলের তৃতীয় শিকার হলেও ট্রিস্টান স্টাবস ৩৭ বলে ৩০ রানে অপরাজিত থেকে নিশ্চিত করেন জয়। ২২ ওভারেই জিতে যায় দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকারি তাইজুল দ্বিতীয় ইনিংসেও নেন তিন উইকেট। তবে, ম্যাচে ৯ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক রাবাদা। যদিও সেরা হয়েছেন কাইল ভেরেইনা।

এর আগে ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। তবে মাত্র ১ রান যোগ হতেই ফেরেন নাইম হাসান (১৬)। এরপর তাইজুল ইসলামও ৭ রান করে ফেরেন মুল্ডারের শিকার হয়ে। এরপর মিরাজও থামেন আক্ষেপ নিয়ে। ১৯১ বলে ৯৭ রানে তাকে থামান রাবাদা। ফলে সাদা পোষাকে নিজের দ্বিতীয় শতক পাওয়ার অপেক্ষা বাড়ল মেহেদি মিরাজের। মিরাজের বিদায়েই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

স্কোর: বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬। দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮। বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ২৮৩/৭) ৮৯.৫ ওভারে ৩০৭ (মিরাজ ৯৭, নাঈম ১৬, তাইজুল ৭, হাসান ৪*; রাবাদা ১৭.৫-৪-৪৬-৬, মুল্ডার ১৩-৩-৪০-১, মহারাজ ৩৭-১০-১০৫-৩, পিট ১৯-০-৯৫-০, মার্করাম ৩-১-৭-০)। দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (লক্ষ্য ১০৬): ২২ ওভারে ১০৬/৩ (ডি জোর্জি ৪১, মার্করাম ২০, স্টাবস ৩০*, বেডিংহ্যাম ১২, রিকেলটন ১*; হাসান ৫-২-১২-০, তাইজুল ১১-১-৪৩-৩, মিরাজ ২-০-১৩-০, নাঈম ২-০-২০-০, মুমিনুল ২-০-১৬-০)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী। সিরিজ: দুই ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে জয়ী।

 

এআর
পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন নিজেদের করে রাখলো সফরকারী বাংলাদেশ।
ব্যাটিং-বোলিং ব্যর্থতায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ২৭৩ রানে হারলো স্বাগতিক বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর