৩৮৬ রানে শেষ পাকিস্তানের ইনিংস, মিরাজের ফাইফারে লিড পেলো বাংলাদেশ

আপডেট : ১০ মে ২০২৬, ০৬:১৫ পিএম

পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনে দারুণ বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা। শেষ খবর পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭ রান।

রোববার দিনের শুরুতে এক উইকেটে ১৭৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। দুই অভিষিক্ত ব্যাটার আযান আওয়াইস ও আবদুল্লাহ ফজল ধীরে-সুস্থে ইনিংস এগিয়ে নিতে থাকেন। অভিষেক ম্যাচেই সেঞ্চুরি তুলে নেওয়া আযানকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ।

এরপর অর্ধশতক পূর্ণ করেন আবদুল্লাহ ফজল, সালমান আঘা ও মোহাম্মদ রিজওয়ান। ইমামুল হক করেন ৪৫ রান। তবে আর কেউ বড় ইনিংস গড়তে না পারায় ৩৮৬ রানে থামে পাকিস্তানের প্রথম ইনিংস।

বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ। পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ারের ১৪তম ফাইফার তুলে নেন তিনি।

তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম নেন দুটি করে উইকেট, আর একটি উইকেট শিকার করেন নাহিদ রানা।

সংক্ষিপ্ত স্কোর:

তৃতীয় দিন শেষে: বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১.৫ ওভারে ৭/০ (মাহমুদুল ২*, সাদমান ০*)

পাকিস্তান প্রথম ইনিংসে ১০০.৩ ওভারে ৩৮৬/১০ (আব্বাস ৬*; ইমাম ৪৫, আজান ১০৩, শান ৯, সৌদ ০, ফজল ৬০, রিজওয়ান ৫৯, সালমান ৫৮, নোমান ২, শাহীন ১৩, হাসান ৬)

বাংলাদেশ প্রথম ইনিংসে ১১৭.১ ওভারে ৪১৩/১০ (নাহিদ ৪*; মাহমুদুল ৮, সাদমান ১৩, শান্ত ১০১, মুমিনুল ৯১, লিটন ৩৩, মিরাজ ১০, তাইজুল ১৭, মুশফিক ৭১, এবাদত ০, তাসকিন ২৮)

আরবিএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর