আরাকান আর্মির হেফাজত থেকে দুই বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৫:০৭ পিএম

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে থাকা দুই বাংলাদেশি কিশোরকে দুই মাস ১৩ দিন পর ফেরত আনতে সক্ষম হয়েছে বিজিবি।

শনিবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম সীমান্তের মিয়ানমার-বাংলাদেশ মৈত্রী সেতু দিয়ে বিজিবির কাছে দুই জনকে হস্তান্তর করা হয়।

ফেরত আসা কিশোররা হলো- কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম ফুলের ডেইল এলাকার জাফর আলমের ছেলে মো. ছাবের (১৪) ও মো. মনজুরের ছেলে মো. আব্দুর রহমান (১২)।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গত ১৩ আগস্ট নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের ডুবাচর দ্বীপের দিকে চলে গেলে আরাকান আর্মি তাদের আটক করে। পরিবারের কাছ থেকে তথ্য পেয়ে বিজিবির পক্ষে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তাদের বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়।

ফেরত আনা কিশোরদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।

একাত্তর/আরএ
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর