উগ্র সংগঠনের নিষেধাজ্ঞা তোলার পরিকল্পনা সরকারের নেই

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ পিএম

হিজবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিমকে (এটিবি) উগ্রপন্থি ও নিষিদ্ধ সংগঠন উল্লেখ করে সংগঠন দুটির ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। 

রোববার এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে চিফ অ্যাডভাইজর (সিএ) প্রেস উইং ফ্যাক্টস। 

পোস্টে বলা হয়, উগ্রপন্থী সংগঠন হিজবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব উগ্রপন্থী সংগঠনের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। 

ওই পোস্টে আরও বলা হয়, সম্প্রতি বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন টুইটারে একটি পোস্ট করেছেন যা আমাদের নজরে এসেছে। তিনি এই সপ্তাহের শুরুতে দাবি করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দুটি গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তার এই দাবি সত্য নয়।

গত কয়েক দশকে নিষিদ্ধ ঘোষিত এই দুটি গ্রুপসহ অন্যান্য উগ্রপন্থি সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই বলেও জানায় সিএ প্রেস উইং ফ্যাক্টস।

একাত্তর/এসি
সরকারকে এসব বিষয়ে শক্ত ও সাহসী পদক্ষেপ নেয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বাংলাদেশ বিরোধীরা দেশকে অস্থিতিশীল করতে জঙ্গিগোষ্ঠীকে সহযোগিতা করছে কিনা তাও খতিয়ে দেখার আহবান তাদের। 
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর