জন্মদিন উদযাপন শেষে যুবদলের পাঁচ কর্মীকে কোপালো ছাত্রদল

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ পিএম

চুয়াডাঙ্গায় যুবদলের জন্মদিন উদযাপন শেষে বাড়ি ফেরার পথে ছাত্রদলের একটি গ্রুপ দামুড়হুদা উপজেলা যুবদলের আহবায়কসহ পাঁচ জনকে কুপিয়ে ও লাঠিপেটা করে আহত করেছে। স্থানীয় ও সহকর্মীরা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করা হয়েছে। দলীয় সূত্রের দাবি, ঘটনার নেপথ্যে রাইসার বিলে মাছ ধরা। 

রোববার দুপুরে জেলা শহরের সিঅ্যান্ডবি পাড়ায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- দামুড়হুদা উপজেলা যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান জনি (৩৫), উপজেলা ছাত্রদলের আহবায়ক আফজানুর রহমান সবুজ (৩৪), যুবদলের নেতা জিয়াউর রহমান জিয়া (৪০), মোস্তাফিজির রহমান সুমন (৩৫) ও সেলিম (২৬)।

হামলায় গুরুতর আহত মাহফুজুর রহমান জনি হামলার ঘটনার বর্ণনা দিয়ে বলেন, দুপুরে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে নেতা-কর্মীদের নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই এলাকায় পৌঁছালে ছাত্রদলের একটি গ্রুপ তাদের মোটরসাইকেলের গতিরোধ। পরে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে পাঁচ জনকে আহত করে। এসময় স্থানীয় ও সহকর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। একজনের অবস্থা আশঙ্কাজনক। 

এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু জানান, মাছ ধরাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা ছাত্রদলের ছেলেদের সঙ্গে দামুড়হুদা যুবদলের ছেলেদের দ্বন্দ্ব আছে শুনেছি। তবে কী কারণে হামলা তা সঠিক জানিনা।

অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজন জানান, গত ২৫ অক্টোবর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক শাহাবাজ হোসেন টিঙ্কু কুড়ালগাছি রাইসার বিলে মাছ ধরতে যান। এসময় দামুড়হুদা যুবদলের নেতা মাহফুজুর রহমান জনি ও ছাত্রদলের নেতা আফজানুর রহমান সবুজ তাদের মারধর করে তাড়িয়ে দেয়। ওই ঘটনার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, হামলার খবর পেয়েছি। আহতরা চিকিৎসা নিচ্ছেন। দলীয় সিদ্ধান্তের পর থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে।

একাত্তর/এসি
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে ছাত্রদল। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর