খামেনির কঠিন হুঁশিয়ারি, ছারখার হবে ইসরাইল

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:২৩ পিএম

ইরানে আবারো হামলা চালিয়ে মনে হয় সবচেয়ে বড় ভুলই করে ফেললো, বিশ্বের দুষ্ট রাষ্ট্র হিসাবে খ্যাত ইসরাইল। নেতানিয়াহুর সরকারের এমন দুঃসাহসের জবাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বয়ং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শনিবারের হামলায় ইরানের প্রাণ হারানো চার সেনার পরিবারের সাথে দেখা করতে গিয়ে এমন কঠোর বার্তাই পাঠালেন ইরানের নেতা। খামেনির এই হুঁশিয়ারি বার্তার স্পষ্ট হয়ে উঠছে ইসরাইলে তেহরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা।

ইরান আগেই জানিয়েছিলো, অক্টোবরের এক তারিখে চালানো হামলার জবাব দিলে ইসরাইলকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। আগ্রাসন প্রতিরোধ করতে কূটনীতি চালিয়ে গেলেও ইসরাইলের সম্ভাব্য হামলার জবাব দিতে পূর্ণ যুদ্ধের প্রস্তুতিও নিয়ে রেখেছিলো দেশটি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানিয়েছিলো, ইসরাইলে হামলা চালাতে এক হাজার ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রেখেছে ইরান। তেল আবিব ধ্বংসের এই পরিকল্পনা তদারক করেছেন স্বয়ং আয়াতুল্লাহ খামেনি।

শনিবার ভোররাতে ইরানে তিন দফায় হামলা চালায় ইসরাইলি বাহিনী। তবে, এসব হামলায় তেমন কোন ক্ষয়ক্ষতি করতে পারেনি খুনে দেশটি। হামলার পর বাইডেনসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মত ইসরাইলের মিত্র দেশগুলো ইরানকে পিছু হটার আহ্বান জানাচ্ছে। নিজেদের রক্ষায় ইসরাইলের হামলা চালানো বৈধ হলেও ইরান যেন সংঘাত আর না বাড়ায় সে ব্যাপারে সতর্ক বার্তা পাঠাচ্ছে তারা। তবে ইসরাইলের বিধ্বংসী আচরণে আর ছাড় দেবে না ইরান।

ইসরাইলকে ছাড় দেয়ার আর কোন সুযোগ নেই বলেই জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। জানান- ক্ষতি করতে না পারলেও ইহুদিবাদীদের এমন হামলাকে হালকাভাবে নেয়া যাবে না দেশটি। এমনকি সার্বভৌমত্ব লঙ্ঘন করা এই হামলা তেহরানের কাছে কোন বিষয় নয়, এটা বলাও ভুল। নেতানিয়াহুর এমন আচরণকে সংক্রামক উল্লেখ করে খামেনি জানান, জবাব দেয়া না হলে তা আরও ছড়িয়ে।

ইসরাইল ও এর পশ্চিমা মিত্ররা ইরানের শক্তি ও সামর্থ্য সম্পর্কে এখনো সঠিক ধারণা পায়নি বলেও জানান এই নেতা। এবার জবাব দেয়ার মাধ্যমে ইসরাইল ও এর মিত্রদের শিগগিরই ইরানের শক্তি সম্পর্কে ধারণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন খামেনি। আর এজন্য ইরানের কর্তৃপক্ষ পরিকল্পনা চূড়ান্ত করছে বলেও জানান আয়াতুল্লাহ খামেনি।

ইসরাইলকে কড়া জবাব দিতে বদ্ধ পরিকর গোটা ইরানও। উপযুক্ত পদক্ষেপে ইসরাইলকে পাওনা বুঝিয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেল আবিবে আক্রমণ অনিবার্য বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। ইসরাইলকে হামলার ব্যাপারে কড়া বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও।

গণমাধ্যমগুলোও বলছে- ইসরাইলকে জবাব না দেয়াকে ইরানের দুর্বলতা বলে মনে করবে বিশ্ব। এতে মনোবল হারাবে দেশটির নেতৃত্বাধীন ইসলামি প্রতিরোধ দলগুলোও। তাই তেহরানের দেয়া রেড লাইন অতিক্রম করার ফল খুব দ্রুতই দেখতে পারবে তেল আবিবের নেতানিয়াহু সরকার।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর