নেইমার ও এনড্রিককে ছাড়া ব্রাজিলের দল ঘোষণা

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিরুদ্ধে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন আল-হিলাল ফরোয়ার্ড নেইমার জুনিয়র ও রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার এনড্রিক।

১৮ বছর বয়সী এনড্রিক মাদ্রিদের হয়ে এ মৌসুমে মাত্র ১০৭ মিনিট মাঠে ছিলেন। শেষ চার ম্যাচে এনড্রিক এক মিনিটের জন্যও মাঠে নামেনি। ৩২ বছর বয়সী নেইমার ইনজুরির কারণে এক বছরের দীর্ঘ অনুপস্থিতি কাটিয়ে গত ২১ অক্টোবর আল-হিলালের হয়ে মাঠে ফিরেছেন।

ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র বলেছেন, আমরা তাকে জাতীয় দলে না ফেরানোর সিদ্ধান্ত নিয়েছি। এখনই তাড়াহুড়ো করে কিছু করতে চাইনা। যদিও নেইমার পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য আরো কিছু সময়ের প্রয়োজন। তাকে বাদ দেবার মূল কারণ এটাই।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার সর্বশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। ওই ম্যাচেই বাম হাঁটুর গুরুতর ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন তিনি।

জাতীয় দলের ফেরার জন্য ২০২৫ সালের মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য নেইমারকে অপেক্ষায় থাকতে হবে।

আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে এ্যাওয়ে ও পাঁচদিন পর উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলবে সেলেসাওরা। টেবিলের শীর্ষ ছয়টি দল ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। সপ্তম স্থানে থাকা দলটি আন্ত:মহাদেশীয় প্লেঅফে খেলার সুযোগ পাবে।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: বেনটো, এডারসন, উইভারটন
ডিফেন্ডার: ডানিলো, ভ্যান্ডারসন, আবনার, গুইলহারমে আরানা, এডার মিলিটাও, গ্যাব্রিয়েল মাগালেস, মারকুইনহোস, মুরিলো
মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রেস পেরেইরা, ব্রুনো গুইমারায়েস, জারসন, লুকাস পাকুয়েটা, রাফিনহা
ফরোয়ার্ড: এস্তেভাও, ইগর জেসুস, লুইজ হেনরিক, রডরিগো, সাভিনহো, ভিনিসিয়স জুনিয়র

একাত্তর/আরএ
ফুটবলপ্রেমীদের পকেট ফাঁকা করার মতো এক ‘রসালো’ খবর নিয়ে হাজির হয়েছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। ফুটবল সম্রাট পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে চড়া...
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর অবশেষে নীরবতা ভাঙলেন দলের প্রাণভ্রমরা ভিনিসিয়াস জুনিয়র। সেলেসাও সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের ভেতরের তীব্র...
ফুটবল দুনিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার চিরবৈরিতা চিরন্তন, যেখানে এক পক্ষ অন্য পক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। কিন্তু সেই ঐতিহাসিক শত্রুতার দেয়াল ভেঙে এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রশংসায়...
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে ব্রাজিলের বিদায় এবং তার পরপরই বিশ্ব ফুটবল থেকে নেইমারের আকস্মিক অবসরের ঘোষণা, ফুটবল বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর