নওগাঁয় এক স্কুলগামী ছাত্রের ওপরে হামলা করেছে একটি বড় আকারের বাজপাখি। এসময় চিৎকার করলে আশপাশের লোক ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে শিশুটি সুস্থ আছে।
বুধবার সকালে জেলার মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এনায়েতপুর মৎস্যজীবী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত স্কুলছাত্রের নাম তাওহিদুল ইসলাম শিমুল (১২)। সে উপজেলার গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
নওগাঁর মান্দায় বাজপাখির আক্রমণে তাওহিদুল ইসলাম শিমুল (১২) নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এনায়েতপুর মৎস্যজীবীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তাওহিদুল ইসলাম শিমুল উপজেলার গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার চকরাজাপুর গ্রামের এরশাদ আলীর ছেলে ।

শিমুলের বাবা এরশাদ আলী জানান, সকালে ছেলে বাইসাইকেল নিয়ে স্কুলে উদ্দেশে বের হয়। ওই এলাকায় পৌঁছলে বাজপাখির আক্রমণের শিকার হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন নামে এক ব্যক্তি বলেন, শিশুটির বাইসাইকেলে চেন পড়ে গেলে নেমে তা ঠিক করছি। কিন্তু হঠাৎ বাঁশ ঝাঁড়ে থাকা বিশাল আকৃতির একটি বাজপাখি তাকে আক্রমণ করে। চিৎকারে করলে আশপাশের লোকজন অনেক চেষ্টায় তাকে উদ্ধার করে।
গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের শিক্ষক গোলাম শহীদ বলেন, সংবাদ পেয়ে তার বাড়িতে গিয়েছিলাম। বর্তমানে সে সুস্থ আছে।
মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, হাসপাতালের জরুরি বিভাগে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চাঁদাবাজির অভিযোগ