নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১২:১১ পিএম

নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, ছেলে পারভেজ এবং তিন বছরের কন্যা সাদিয়া আক্তার।

নিহত পপি সুলতানার মা সাবিনা বিবি ও বাবা আব্দুর রশীদ অভিযোগ করেছেন, জমিজমা নিয়ে হাবিবুরের বোন ও ভগ্নিপতিদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। তাদের দাবি, আড়াই বিঘা জমি দেওয়ার পরও বোন ও ভগ্নিপতিরা আরও সম্পত্তি চাইছিলেন। সেই চাহিদা মেলাতে না পারায় এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে স্বজনদের ধারণা।

হাবিবুর রহমানের বৃদ্ধ বাবা নমির উদ্দিন জানান, তার এক ছেলে ও পাঁচ মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর ছেলে হাবিবুর পরিবার ও তাকে নিয়েই বাড়িতে থাকতেন। জামাতা ও মেয়েদের সঙ্গে জমি নিয়ে বিরোধের কথা স্বীকার করলেও, এই হত্যাকাণ্ড কেন ঘটেছে সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জমিজমা নিয়ে পরিবারের ভেতর দীর্ঘদিনের কোন্দলের কথা তারা জানতেন। তবে রাতের আঁধারে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তারা তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারছেন না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

নওগাঁর এএসপি জয়ব্রত পাল জানিয়েছেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

একাত্তর/এসি
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর