মানিকগঞ্জে সড়কে ঝরলো দুই তরুণের প্রাণ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম

মানিকগঞ্জে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। হতাহত সবাই মোটরসাইকেলেরে আরোহী।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা উচ্চ বিদ্যালয়ের সমানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিংগাইর উপজেলার ইতরা গ্রামের নূর হোসেনের ছেলে মো. বাঁধন (১৮) এবং সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের মৃত পাংকু মিয়ার ছেলে রাতুল হোসেন (২৫)। আহতের নাম লাদেন হোসেন। তিনি সিংগাইরের ইতরা গ্রামের রকেট মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, মোটরসাইকেলে চালকসহ তিন জন ছিলেন। পিকআপ ভ্যানটি বিপরীত দিক থেকে আসছিল। পথে মুখোমুখি সংঘর্ষ হলে বাই চালক বাঁধন ঘটনাস্থলেই মারা যায়। মারাত্মক আহতাবস্থায় দুই জনকে সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লাদেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এই ঘটনায় পিকআপের চালক গাড়ি রেখে পালিয়ে গেছেন। 

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ  জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর