গুমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা, সহায়তার প্রতিশ্রুতি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পিএম

পহেলা অক্টোবর পর্যন্ত এক হাজার ৬০০টি গুমের অভিযোগ পেয়েছে গুম কমিশন। এ অবস্থায় নিখোঁজ ঘটনার জন্য দায়িদের শনাক্ত ও তাদের জবাবদিহির আওতায় আনতে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আপনারা যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা তা দেবো। 

শনিবার প্রধান উপদেষ্টা তার দপ্তরে আয়োজিত এক বৈঠকে কমিশনের সদস্যদের উদ্দেশে এ কথা বলেন। বৈঠকে আরও কয়েকজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় কমিশনের সদস্যরা জানান, তারা আগামী ডিসেম্বরের মাঝামাঝি একটি অন্তর্বর্তী প্রতিবেদন সরকারকে দেবেন এবং এরপর বিষয়টি নিয়ে আরও কাজ করবেন।

বৈঠকে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানান, সরকার প্রয়োজনে কমিশনের মেয়াদ আরও দুই বছর পর্যন্ত বৃদ্ধি করবে এবং ভুক্তভোগীদের সুরক্ষায় আইনগত ব্যবস্থাসহ প্রয়োজনীয় নির্দেশ জারি করবে।

কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, তারা ৩১ অক্টোবর পর্যন্ত প্রায় এক হাজার ৬০০টি অভিযোগ পেয়েছেন, যার মধ্যে ৪০০টি অভিযোগ পর্যালোচনা করেছেন এবং ১৪০ জন অভিযোগকারীকে সাক্ষাৎকার দিয়েছেন।

এ সময় একজন কমিশন সদস্য বলেন, অসংখ্য অভিযোগ জমা পড়েছে, অনেক মানুষ এখনো কমিশনের কাছে আসতে ভয় পাচ্ছেন, কারণ তারা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতিশোধের আশঙ্কা করছেন। এর থেকে আমরা বুঝতে পারি যে প্রকৃত ঘটনার সংখ্যা রিপোর্টকৃত সংখ্যার চেয়ে অনেক বেশি।

কমিশনের আরেক সদস্য জানান, তারা সন্দেহ করছেন যে, নিখোঁজের ঘটনা প্রায় ৩ হাজার ৫০০টি হতে পারে। এছাড়াও তারা এসব ঘটনার অপরাধী এবং যারা নির্দেশ দিয়েছিল তাদের শনাক্ত করার চেষ্টা করছেন।

কমিশনের সদস্য বলেন, নিখোঁজ ব্যক্তিদের অনেকে জেলে আছেন এবং কেউ কেউ এমনকি মৃত্যুদণ্ডের সম্মুখীন হচ্ছেন, কারণ তাদের আদালতে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। কিছু নিখোঁজ ভুক্তভোগী ভারতের কারাগারে বন্দি আছেন বলে মনে করা হচ্ছে।

কমিশনের সদস্যরা প্রমাণ সংরক্ষণে সরকারের সহায়তা চেয়েছেন, যেখানে ভুক্তভোগীদের গোপনে রাখা হয়েছিল।

‘অনেক ভুক্তভোগী বলেছেন, তারা বছরের পর বছর সূর্যের আলো দেখতে পাননি। নতুন দিন যে শুরু হয়েছে তারা তা বুঝতে পারতেন কেবল যখন তাদের নাস্তা পরিবেশন করা হতো।’ বলেন একজন কমিশন সদস্য।

একজন সদস্য সরকারের কাছে অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা এবং সম্ভব হলে তাদের পাসপোর্ট বাতিল করার অনুরোধ জানান।

বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অভিযুক্তদের তালিকা পাওয়ামাত্রই এই ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম কমিশনের অনুসন্ধানের ফলাফল জনসম্মুখে প্রকাশের এবং নিখোঁজ ঘটনার তত্ত্বাবধানকারীদের উন্মোচনের গুরুত্বের ওপর জোর দেন।

বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান, নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ এবং প্রধান উপদেষ্টার মুখ্যসচিব মো. সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সারাদেশে ২৫১ জন গুম হওয়ার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ...
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের ঘটনার সাথে জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন তাকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি আরও বলেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো 'আয়নাঘর' থাকবে না।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর