বাগেরহাটে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে দুই জন নিহত

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১১:৪২ এএম

বাগেরহাটে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকার গাছে সঙ্গে ধাক্কা লেগে এর চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার ভোরে জেলার মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় তারেক (চালক) এবং একই উপজেলার তুজারভাঙ্গা গ্রামে রিয়াদ (যাত্রী)। গুরুতর আহতের নাম হাবিবুর বলে জানা গেছে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশের ওসি শেখ নুরুজ্জামান চানু জানান, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করে।  ওই গাড়িতে পাঁচ জন ছিলেন। ঘটনাস্থলে চালক নিহত হন। আহত অবস্থায় চার জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। 

একাত্তর/এসি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর