প্রেম করার খরচ না দেয়ায় মাকে হত্যা, ছেলের তিনদিনের রিমান্ড

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১০:৫৬ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় মা উম্মে সালমাকে হত্যার ঘটনায় ছেলে সাদ বিন আজিজুরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। 

বুধবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকা পুলিশের আবেদনের প্রেক্ষিতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন মঞ্জুর করেন। 

পুলিশ জানায়, মা উম্মে সালমাকে হত্যার ঘটনায় ছেলে সাদ বিন আজিজুরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আসামিকে পুলিশ হেফাজতে দেয়ার নির্দেশ দেয়। 

এরআগে রোববার বিকেলে দুপচাঁচিয়ার জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে গৃহবধূ উম্মে সালমাকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করে ডিপফ্রিজে রেখে ডাকাতির নাটক সাজায় তার ছেলে সাদ দিন আজিজুর। পরে সোমবার রাতে র‍্যাব সাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে মা উম্মে সালমাকে নৃশংসভাবে হত্যার দায় স্বীকার করে সে। 

জিজ্ঞাসাবাদে সাদ র‍্যাবকে জানায়, প্রেম করার খরচ না দেয়ায় মাকে হত্যা, ছেলের তিনদিনের রিমান্ডপ্রেমের খরচের টাকা দেওয়া নিয়ে অভিমান থেকে নিজের মাকে হত্যার পরে ডিপ ফ্রিজে রাখে সে। 

নিহত উম্মে সালমা দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমানের স্ত্রী। 

দুপচাঁচিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম জানান, অধিকতর তদন্তের স্বার্থে আসামিকে আদালতে তোলা হয়। পরের সাতদিনের রিমান্ডের আবেদন করা হলে বিজ্ঞ আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

আরবিএস
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর