ঘুমে বিছানায় প্রসাব, মাদ্রাসা শিক্ষকের পিটুনিতে ছয় শিশু হাসপাতালে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম

রাতের ঘুমন্ত অবস্থায় মাদ্রাসায় এক শিশু বিছানায় প্রসাব করে দিলে এতে ক্ষুব্ধ হন শিক্ষক। পরে ওই শিশুসহ মোট ছয় শিশুকে বেদম প্রহার করেন তিনি। রাতেই পুলিশ স্থানীয়দের সহায়তায় শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। একই সঙ্গে থানা হেফাজতে নেওয়া হয়েছে ওই শিক্ষককে। 

মঙ্গলবার রাত ১০টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের একটি মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষকের নাম হাফেজ মাওলানা ফাহাদ শেখ।

স্থানীয়রা জানান, রাতে এক শিশু ঘুমের মধ্যে বিছানায় প্রসাব করে। এতে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে ছাত্রদের পেটাতে থাকেন শিক্ষক ফাহাদ শেখ। শিশুদের কান্নার শব্দে এগিয়ে আসে আশেপাশের মানুষ। তারা শিক্ষকের প্রহারের প্রতিবাদ জানিয়ে পুলিশে খবর দেয়। পরে অবরুদ্ধ করে রাখা হয় ওই শিক্ষককে। পুলিশ রাতেই শিশুদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

নির্যাতনের শিকার একাধিক শিশু জানায়, রাতে তাদের একজন ঘুমের মধ্যে বিছানায় প্রসাব করে দেয়। তা টের পেয়ে ওই শিক্ষক সবাইকে ঘুম থেকে তুলে পড়তে বসায়। এরপর মারধর শুরু করে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর