প্রোটিয়াদের পিটিয়ে ছাতু, টি-টোয়েন্টি সিরিজ জিতলো ভারত

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১২:৩০ পিএম

টি-টোয়েন্টিতে রান তোলা ভারতের কাছে যেন হাতের মোয়া।  ব্যাট করতে নামলেই ২০০’র নিচে তাদের চলেই না। জোহানেসবার্গে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে ২০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ২৮৩ রান তোলে ভারত। ১৩৫ রানে প্রোটিয়াদের হারিয়ে ৩-১ ব্যবধানে জিতে নেয় সিরিজ।

জোহানেসবার্গে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাউথ আফ্রিকার ওপর ঝড় বইয়ে দেন ভারতীয় ওপেনার সাঞ্জু স্যামসন-অভিষেক শর্মা।  ৭৩ রানে ভাঙে তাদের উদ্বোধনী জুটি।

 এরপর শুরু হয় তিলক ভার্মা -স্যামসন ঝড়।  প্রোটিয়া বোলাদের পিটিয়ে ছাতু করেন এই দুই লেফটি। ৫১ বলে সেঞ্চুরি তুলে নেন স্যামসন।  

অন্যদিকে তিলক সেঞ্চুরির দেখা পান মাত্র ৪১ বলে।  মাত্র ৮৬ বলে রেকর্ড ২১০ রানের জুটি গড়েন দুজন। নির্ধারিত ওভারশেষে ভারতের বোর্ডে ১ উইকেটে ২৮৩। 

জবাবে ১০ রানেই চার উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। পঞ্চম উইকেটে ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলার ৮৬ রানের জুটি গড়েও হার এড়াতে পারেনি। ১৪৮ রানে গুটি যায় তারা।  চার ম্যাচের সিরিজ ৩–১ ব্যবধানে নিজেদের করে নেয় টিম ইন্ডিয়া। 

একাত্তর/এসি
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ। তবে সেই আত্মবিশ্বাস টি-টোয়েন্টি সিরিজের শুরুতে কাজে লাগাতে পারেনি টাইগাররা।
বুধবার বুলাওয়ায়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর