আবারো আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১০:২১ এএম

আরিচা-কাজিরহাট নৌরুটের অ্যাপ্রোচ চ্যানেলে নাব্য সংকটের কারণে শনিবার সন্ধ্যা ৬টা থেকে আবারো ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

এতে নদীর দুই পাড়ের ঘাটে আটকে পড়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক। দুর্ভোগে পড়েছেন চালক, শ্রমিক ও পারাপারের যাত্রীরা।

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আরিচা এপ্রোচ চ্যানেলে পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ায় ফেরি চলাচলে বাঁধা সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা এড়াতেই বিআইডব্লিউটিসি ফেরি চলাচল বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, এই নৌরুটে বর্তমানে পাঁচটি ফেরি চলাচল করছে। যানবাহন নিয়ে প্রতিটি ফেরি চলতে গেলে কমপক্ষে ৮ ফুট নাব্যতার প্রয়োজন হয়। অথচ অ্যাপ্রোচ চ্যানেলে পানির গভীরতা ৬ ফুটের নিচে রয়েছে। এ অবস্থায় কোনোভাবেই ফেরি চলাচল করা সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে শনিবার সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। 

এই নিয়ে চলতি মাসে তৃতীয়বারের মতো এই রুটে ফেরি চলাচল বন্ধ করা হল।

একাত্তর/আরএ
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর