চিত্রনায়িকা পরীমনির আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তার সহযোগী আশরাফুল ইসলামেরও দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পাঁচদিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ আগস্ট) দুই দিনের রিমান্ড আদেশ দেন মুখ্য মহানগর দায়রা আদালতের হাকিম দেবব্রত বিশ্বাস।
আদালতে পরীমনির মামলার পক্ষে শুনানি করেন আইনজীবী মশিউর রহমান, নীলাঞ্জনা রিফাত সুরভীসহ বেশ কয়েকজন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন মুখ্য মহানগর দায়রা আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আবদুল্লাহ আবু।
এদিকে প্রযোজক নজরুল ইসলাম রাজের দুই মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মাদক মামলায় রাজের ২ দিন এবং পর্ণোগ্রাফি ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এছাড়া রাজের সহযোগী সবুজকে ৪ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে।
পরীমনিকে দেখতে আদালত প্রাঙ্গণে শত শত মানুষের ভিড় জমিয়েছে। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ।
একাত্তর/এআর
