রাশিয়ার কাছে নতি স্বীকার করবে না ইউক্রেন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম

ইউক্রেন বলেছে, তারা কখনই রাশিয়ার আগ্রাসনের কাছে নতি স্বীকার করবে না এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য রাশিয়ান সামরিক বাহিনীকে শাস্তি দেওয়া হবে। ক্রেমলিন দেশটিতে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরুর হাজারতম দিনে কিয়েভ এমন প্রতিক্রিয়ার কথা জানিয়েছে।

মঙ্গলবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের দেশ কখনই দখলদারদের কাছে নতি স্বীকার করবে না।  রাশিয়ার সঙ্গে যুদ্ধের হাজারতম দিনে ইউরোপীয় সংসদের একটি বিশেষ অধিবেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষণ দেয়ার আগে এমন প্রতিক্রিয়া জানালো দেশটি।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমিতে রাতারাতি ড্রোন হামলায় একজন শিশুসহ আটজন নিহত হয়েছেন, যেখানে রোববার আলাদা হামলায় ৮৯ জন নিহত হয়েছেন। ইউক্রেনের পুলিশ জানিয়েছে, ছোট শহর হুলুখিভের একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় দুই শিশুসহ ১২ জন আহত হয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি এক্সে লিখেছেন, ভবনটিতে একটি স্থানীয় স্কুলের ছাত্রাবাস ছিল। রাশিয়া আমাদের সীমান্ত অঞ্চলে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। তার শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, জরুরি বিভাগের কর্মীরা মঙ্গলবার সকালে ধ্বংসস্তূপের মধ্যে ক্ষতিগ্রস্তদের সন্ধান চালিয়ে যাচ্ছেন।

জেলেনস্কি বলেন, হামলা নিশ্চিত করেছে যে পুতিন যুদ্ধ চালিয়ে যেতে চান, তিনি শান্তির কথা বলতে আগ্রহী নন।  তিনি জানান, আমেরিকার দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূমিতে ব্যবহার করার সবুজ সংকেত পাওয়ার পরপরই মস্কো গত কয়েকদিন ধরে ভয়াবহ হামলা চালানো যাচ্ছে।

দেশটির সামরিক কমান্ডার ইন চিফ টেলিগ্রামে লিখেছেন, যুদ্ধের হাজারতম দিনে তাদের দেশ অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে যাচ্ছে।  এজন্য অত্যন্ত জটিল এক যুদ্ধে শত্রুকে ধ্বংসের মুখোমুখি রয়েছে। ডোনেৎস্কের হিমায়িত পরিখা আর খেরসনে বোমার শিলাবৃষ্টি ও বিমান হামলার নিচে অধিকারের জন্য লড়াই করছে।

এদিকে, পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালা শিথিল করে নতুন একটি ডিক্রিতে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার, ইউক্রেন যুদ্ধের এক হাজারতম দিনে এ ঘোষণা সামনে এলো। এর মাধ্যমে যুদ্ধক্ষেত্রে মস্কোর পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুযোগ আরও বিস্তৃত করা হয়েছে।

ক্রেমলিন বলেছে, একটি অ-পারমাণবিক রাষ্ট্র থেকে যে কোন আগ্রাসন, যদি পারমাণবিক শক্তি দ্বারা সমর্থিত হয়, তবে রাশিয়ার উপর যৌথ আক্রমণ হিসাবে বিবেচিত হবে। রাশিয়া সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকির ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

এআরএস
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর