খুলছে ভারতীয় ভিসাকেন্দ্র, ভ্রমণ বন্ধই থাকছে

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১০:৪৮ এএম

বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বুধবার থেকে আবার তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করছে। 

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে বাংলাদেশ অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে একথা জানানো হয়। হাইকমিশনের ফেসবুক পেজেও একই কথা জানানো হয়। 

এতে বলা হয়, বিধিনিষেধ প্রত্যাহারের প্রতিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলি ১১ আগস্ট ২০২১ থেকে আবারও চালু হবে। 

এতে আরও বলা হয়, ১১ আগস্ট থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসার আবেদন করার জন্য কোন অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেয়ার প্রয়োজন নেই। 

আরও পড়ুন: নারীকে ব্যবহার করে অপহরণ চক্র!

তবে এসময় পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হচ্ছে। অর্থ্যাৎ আপাতত ভ্রমণের জন্য ভারতের দরজা খুলছে না। 

এর আগে বাংলাদেশ শুরু হওয়া কঠোর বিধিনিষেধের কারণে ভারতীয় ভিসাকেন্দ্রগুলো গত ১ জুলাই থেকে বন্ধ ছিল।

একাত্তর/আরএইচ

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর