অ্যান্টিগায় ফলোঅন এড়ালেও হারের শঙ্কায় বাংলাদেশ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম

অ্যান্টিগা টেস্টে নিয়ন্ত্রণ ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে মোমিনুল হক ও জাকের আলীর ব্যাটে ফলোঅন এড়াতে পেরেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ৯ উইকেটে ২৬৯ রান। এতে স্বাগতিকরা এখনও ১৮১ রানে এগিয়ে থাকলো। ফলে বাকি দুই দিনে সফররতদের ব্যাটফুটেই খেলতে হবে।

রোববার জোসেফ, সিলস, গ্রেভসের ত্রিমুখী আক্রমণে ফলোঅনের শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে শেষদিকে জাকের আলী, তাইজুল ইসলামদের প্রতিরোধে সেই শঙ্কা কাটিয়েছে সফরকারী দল।

২ উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে দলীয় ৬৬ রানে টাইগার শিবিরে প্রথম আঘাত হানেন কেমার রোচ। ১৮ রান করে ফেরেন শাহাদাত। এরপর লিটন ও মুমিনুলের ব্যাটে বড় জুটির স্বপ্ন দেখে বাংলাদেশ। তবে সেই স্বপ্নে পানি ঢেলে দেন শেলস। অর্ধশত করেই মুমিনুল সেলসের শিকার হলে ভাঙে এই জুটি।

ধীরগতির পিচে দেখেশুনেই ব্যাটিং করছিল বাংলাদেশ। কিন্তু, বড় পুঁজি গড়ার মতো তেমন বড় কোন ইনিংস খেলতে পারেননি টাইগার ব্যাটারদের কেউ। অভিজ্ঞ লিটন দাসও ব্যর্থ হয়েছেন।

লিটনের ইনিংস লম্বা হতে না পারায় ফলো অনের শঙ্কায় পড়ে সফরকারী বাংলাদেশ। এরপর ৬৮ রানের জুটি বেধে প্রতিরোধ গড়েন জাকের ও তাইজুল। এই জুটির পথে কাটা হয়ে দাঁড়ান জোফেফ। তাইজুল ফেরেন ২৫ রানে। উইকেটের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রাখেন জাকের আলী।

ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে উইকেটে আর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি জাকের। তার ৫৩ রানে ফলোঅন এড়ালেও দিন শেষে বাংলাদেশের সংগ্রহ আশা জাগাতে পারেনি। শেষ পর্যন্ত স্কোর বোর্ডে সংগ্রহ ৯ উইকেটে ২৫৭ রান। ১৮১ রানে পিছিয়ে থেকে আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সকয়ের আগেই তৃতীয় দিনের খেলা শেষ করে সফরকারীরা। তাসকিন ১১ ও শরিফুল অপরাজিত আছেন ৫ রানে।

জোসেফ তিনটি আর সেলস ও জাস্টিন গ্রেভস নিয়েছেন দুটি করে উইকেট। এর আগে জাস্টিন গ্রেভসের ১১৫ রানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৫০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

এআরএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর