কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে সাত

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার আরও দুই যাত্রী মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো সাত জন। আহত একজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি রেল গেটে এই দুর্ঘটনা ঘটে। 

লাকসাম রে‌লও‌য়ে ফাঁড়ির ও‌সি ইমরান হো‌সেন জানান, নতুন করে যাদের মৃত্যু হয়েছে তারা হলেন- বাকশিমুল গ্রামের আলী আহমদ ও হোসনে আরা। কুমেক হাসপাতালে ভর্তি ব্যক্তির নাম দেলোয়ার হোসেন।

এর আগে ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে যাদের মৃত্যু হয় তারা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রাফিস মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। 

তিনি জানান, এসময় অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে আরও দুই জন হাসপাতালে মারা যান।

তিনি জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আইনি প্রক্রিয়া শেষ করবেন।

বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা সাহিদা আকাক্তার, এখানে রেল গেট না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। রেল গেট স্থাপনের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে চিঠি চালাচালি চলছে। 

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর