ঋণের দায় ও রনজয়ের জীবন যুদ্ধ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০১:০৬ এএম

ঋণের টাকা শোধ না করতে পেরে ছেড়েছেন ঘর, সব খুইয়ে এখন নিজের কিডনি বিক্রি করে ঋণ পরিশোধ করতে ঘুরছেন জাতীয় কিডনি হাসপাতালে। বলছি দিনাজপুরের রনজয় রায়ের কথা। তিনি জানিয়েছেন, ঋণদাতা প্রতিষ্ঠানগুলো তার সাড়ে ৩ বছরের একমাত্র ছেলেকে বন্ধক রেখে ঋণের টাকা শোধ করতে বলেছেন, তাই অনেকটা নিরুপায় হয়েই নিজের কিডনি বিক্রির জন্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে লিফলেট বিলি করছেন রনজয়।

সরেজমিনে দেখা যায়, হাতে কাগজ নিয়ে জাতীয় কিডনি হাসপাতালের সামনে ঘোরাফেরা করছিলেন এক যুবক। হাসপাতালে আসা মানুষদের কাছে বিলি করছিলেন হাতের কাগজ। মিনতি করছিলেন হাসপাতালের নিরাপত্তা কর্মীদের কাছেও।

কাছে যেতেই জানালেন তার নাম রনজয়। বিলি করছেন নিজের কিডনি বিক্রির লিফলেট। এভাবে কিডনি বিক্রি করা বেআইনি এমনটা বুঝিয়েও লাভ হচ্ছে না। সিদ্ধান্তে অনড় রনজয় অনবরত কাঁদছিলেন। কিডনি বিক্রি করে ঋণের দায় থেকে মুক্তি পেতে চান তিনি। নয়তো পরিবারের ৬ সদস্যকে নিয়ে পথে বসতে হবে তাকে। মাস দুয়েক আগেই বিনা চিকিৎসায় মারা গেছে বাবা। 

অসহায় যুবক রনজয় রায় জানান, বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ভাড়ার টাকাও ছিলো না তার কাছে। বিনা চিকিৎসায় মৃত্যু হয় তার বাবার।

তার মাও চিকিৎসার অভাবে ঘরে পড়ে আছেন। কোনোভাবেই মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারছেন না ছেলে রনজয়।

রনজয়ের দুর্ভোগের শুরু পাঁচটি এনজিও ও একটি ব্যাংক থেকে নেয়া প্রায় ৬ লাখ টাকার ঋণ। ব্যবসা করছিলেন দিনাজপুরে। কিন্তু ৫ আগস্টের পর সেই সেই ব্যবসা বন্ধ হলে শুরু হয় ঋণ শোধের তাগাদা। পাওনাদাররা নিয়ে যায় বাড়ির ফ্রিজ আর পালিত ছাগল। সবশেষ শর্ত দেয়া হয়েছে ছোট্ট শিশুকে বন্ধক রাখার।

ঢাকায় এসে কাজ নেন জুতার দোকানে। আপাতত এতেই চলছে সংসার। কিন্তু ঋণ শোধের উপায় কি? 

রনজয় রায় বলেন, এনজিও লোকরা আমার বাচ্চা বন্ধক দিয়ে হলেও টাকা শোধ করতে বলে। আমি জানি না বাবা হিসেবে আমার এখন কী করা উচিত।

জানান, পাওনাদারের চাপ সইতে না পেরে দুইবার আত্মাহুতির চেষ্টা করেছেন। আরেকবার পরিবারের সবাইকে নিয়েই হাঁটেন মৃত্যুর পথে। কিন্তু ছোট্ট সন্তানের দিকে তাকিয়ে ফিরে আসেন সেই পথ থেকে। 

দিনাজপুরে রনজয়ের বাড়িতেও নূন আনতে পান্তা ফুরানোর অবস্থা। তার স্ত্রী ও এলাকাবাসী জানান ঋণের টাকা শোধ করতে না পারায় প্রতিদিনই হেনস্থার শিকার হচ্ছে পরিবারটি।

যে প্রতিষ্ঠান থেকে নেয়ার ঋণের কারণে বাচ্চা বন্ধক রাখার কথা বলা হয়েছে, সেখানে ক্যামেরার সামনে কেউ কথা বলতে চাননি। তবে বাচ্চা বন্ধকের বিষয়ে জিজ্ঞাসা করা প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান; এভাবে চাপ দেয়া হলে সেটি অন্যায় হয়েছে।

রনজয়ের চাওয়া আপাতত ঋণের টাকা শোধ করার একটা কোন উপায়। জীবনের বাকি রুটি রুজি সে নিজেই ব্যবস্থা করতে পারবে।

 

একাত্তর/আরএ
সিটি ব্যাংক ও বিকাশ ডিজিটাল ন্যানো লোনের মোট বিতরণ ১০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে।  
আইএমএফের ঋণ পাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বলে মনে করেন, বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু। পদ্মশ্রী পদক পাওয়া ভারতীয় বংশোদ্ভুত এই অর্থনীতিবিদের...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে দেশের ব্যাংকিং খাতে সুশাসন শক্তিশালী করা, রাজস্ব খাতে স্বচ্ছতা আনা ও দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করতে দেয়াসহ...
এবারের কোরবানি ঈদে পশুর কাঁচা চামড়া কিনতে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয়ত্ব চারটি ব্যাংক।ব্যাংকাররা বলছেন, অর্থ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের চাহিদা মতো তহবিল...
ইউনিউন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের...
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া এক লাশের নেপথ্য অপরাধীদের গ্রেপ্তার করে চাঞ্চল্যকর খুনের রহস্যের জট খুলেছে পুলিশ। এক্সপ্রেসওয়ের বনানী অংশে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত...
সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর