আইএফএফকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৩ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে দেশের ব্যাংকিং খাতে সুশাসন শক্তিশালী করা, রাজস্ব খাতে স্বচ্ছতা আনা ও দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করতে দেয়াসহ ৩৮টি প্রতিশ্রুতি দিয়েছিলো সরকার। 

গেলো ২৩ ডিসেম্বর সংস্থার প্রধান বরাবর পাঠানো এক সমঝোতা স্মারকে, ২০২৬ সাল পর্যন্ত এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কথা বলেছেন অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর। 

গেলো সোমবার বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে আন্তজার্তিক মুদ্রা তহবিল আইএমএফ। গেলো ২৩ ডিসেম্বর অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে ৩৮টি প্রতিশ্রুতি দিয়ে আইএমএফকে চিঠি দিয়েছিলেন সেটিও তুলে ধরেছে সংস্থাটি। 

যাতে বলা হয়েছে- আগামী তিন বছরের মধ্যে মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে নামিয়ে আনা হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকবে চার মাসের আমদানি ব্যয়ের সমান। 

ব্যাংক ঋণে সুদহারের সীমা তুলে দেওয়া, ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেয়া, বিদ্যুৎ খাতে ভতুর্কি কমানো, সঞ্চয়পত্রের বিক্রি কমানো, আর্থিক প্রতিষ্ঠানের ওপর বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রন প্রতিষ্ঠা ও দুর্নীতির লাগাম টানা।

আগামী ২০২৬ সাল পর্যন্ত এসব সংস্কার কার্যক্রম চলমান থাকলেও কিছু কাজ করতে হবে অনেকটা জরুরি ভিত্তিতে, আগামী এক বছরের মধ্যে।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে যেসব সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে, সেগুলো হলো এমন কর রাজস্বব্যবস্থা গ্রহণ করা, যাতে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের জিডিপির দশমিক পাঁচ শতাংশ অতিরিক্ত কর আদায় হয়।

আইএমএফ মনে করে, পৃথিবীর যেসব দেশে কর-জিডিপি অনুপাত সবচেয়ে কম, বাংলাদেশ তার একটি। কর আদায় কম হওয়ায় প্রয়োজনীয় খাতে যথেষ্ট বিনিয়োগ করা যায় না। তাই জুনের মধ্যে অর্থ মন্ত্রণালয়কে এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলেছে আইএমএফ।

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম মনে করেন আইএমএফের পরামর্শগুলো ভালো, বাস্তবায়ন করা উচিত। তিনি বলেন, আইএমএফ যা করতে বলেছে, তা শর্ত নয়। এগুলো পরামর্শ। আইএমএফের পরামর্শগুলো আমাদের অর্থনীতিকে আরও সক্রিয় করতে সাহায্য করবে।

আরও পড়ুন: অ্যান্টিবায়োটিক বিক্রিতে জরিমানাসহ কড়াকড়ি আরোপ

তিনি আরও বলেন, এসব পরামর্শ পূরণে কোনো চাপ নেই। তবে আমরা আগে থেকেই আইএমএফের পরামর্শের কাজগুলো করছি। আইএমএফ বলছে, খেলাপি ঋণ কমাতে হবে। ইতিমধ্যে সেই পদক্ষেপ নেওয়াও হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দীন মনে করেন ঋণের সুদ হার তুলে নিলে পণ্য ও সেবার খরচ বেড়ে বরং মুল্যস্ফিতি বাড়তে পারে। 

এদিকে আইএমএফকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী, এ বছরই রিজার্ভ ব্যবস্থাপনায় পরিবর্তন ও জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। 


একাত্তর/আরবিএস  

দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
সিটি ব্যাংক ও বিকাশ ডিজিটাল ন্যানো লোনের মোট বিতরণ ১০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে।  
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপি একজন দক্ষ আইনজীবী ও অভিজ্ঞ রাজনীতিবিদ, যিনি বাংলাদেশের আইনাঙ্গন ও জাতীয় রাজনীতিতে সমানভাবে অবদান রেখে চলেছেন। তাঁর নেতৃত্বগুণ, শিক্ষাগত যোগ্যতা এবং...
চলতি মাসের শুরুতে অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময়ে ইরানের ওপর সর্বাত্মক ও তীব্র বোমা হামলার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করেছিলো ইসরাইল। পরমাণু স্থাপনা এবং সরকারি লক্ষ্যবস্তুর পাশাপাশি দেশটির...
রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রায়হান (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাখালী রেলগেট এলাকায় এই...
নিষেধাজ্ঞা অমান্য করে দিল্লির যন্তর মন্তরে প্রবেশ ও জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টি’র (সিজিপি) দুই শীর্ষ মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা অবশেষে কারামুক্তি পেয়েছেন।...
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) বিভিন্ন প্রকল্পে আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর