করোনায় প্রাণ গেলো কর কর্মকর্তার

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১০:২৯ এএম

করোনা আক্রান্ত হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারি কর কমিশনার (কর বিভাগ) সালাহ উদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেছেন। 

ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়। 

বুধবার (১১ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু'মেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

জানা যায়, পেশাজীবনে মেধাবি, দক্ষ ও চৌকষ সালাহ উদ্দিন আহমেদ ২৭তম বিসিএস কর ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি কর অঞ্চল-৮ এর সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। 

আরও পড়ুন: সোনার বার লুট করে গ্রেপ্তার ডিবি পুলিশের ছয় কর্তা

এদিকে সালাহ উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিনিয়র সচিব, আইআরডি ও এনবিআর চেয়ারম্যান জনাব আবু হেনা মো: রহমাতুল মুনিম। 

এক শোক বার্তায় তিনি বলেন, তার মতো একজন দক্ষ কর্মকর্তার মৃত্যুতে ব্যক্তিগতভাবে এবং জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি। শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সন্তান-সন্ততিসহ সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। 

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ৯ বছর বয়সী এক পুত্র সন্তান  রেখে গেছেন। 

একাত্তর/আরএইচ

২৪ ঘণ্টায় দেশে ১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২৮ শতাংশে।গতদিন ২৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ৪৬ শতাংশ।বৃহস্পতিবার বিকেলে...
২৪ ঘণ্টায় দেশে ২৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ৪৬ শতাংশে।গতদিন ৩৭ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ০১ শতাংশ।বুধবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ৪৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ০৯ শতাংশে।গতদিন ২৮ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৭৯ শতাংশ।সোমবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ১২ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ৮৭ শতাংশে।গতদিন ২০ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৮৮ শতাংশ।শনিবার বিকেলে স্বাস্থ্য...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর