বাংলার আকাশে কিছু শকুন, তির্যক দৃষ্টি রাখুন: জামায়াতের আমির

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম

জামায়েত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচার বিদায় নিয়েছে। আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি। কিন্তু বাংলার আকাশে কিছু শকুন ঘুরে বেড়াচ্ছে। তার দিকে তির্যক দৃষ্টি রাখতে হবে। যেন কোনো শকুন মাটিতে নামতে না পারে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন বাংলার মাটিতে স্বৈরাচার আর দাঁত বসাতে না পারে।

শনিবার বিকেলে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা জামায়াতের বার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ১৭ বছরে সাতক্ষীরার মানুষ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে মন্তব্য করে জামায়াতের আমির বলেন, সাতক্ষীরার একজন সংসদ সদস্যের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এই অঞ্চলের মানুষের ওপর তারা জুলুম, খুনসহ অনেককে পঙ্গু ও সম্পদ লুটপাট করেছে। মানুষকে তারা তাদের দাসে পরিণত করেছে। সারাদেশে একই অবস্থা ছিলো। 

তিনি বলেন, আগামীতে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যে দেশে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। সব ধর্ম, বর্ণের মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করবে। আমরা সমাজের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে চাই। 

এদিকে দীর্ঘ ১৭ বছর পর ‘জামায়াত ইসলামীর রাজধানী’ নামে খ্যাত সাতক্ষীরার কর্মী সম্মেলন বিশাল জন সমুদ্রে পরিণত হয়। এ উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শহরের প্রতিটি রাস্তায় মানুষের ভিড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে।

সাতক্ষীরা জেলা জামাতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দেস আব্দুল খালেক, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, সাবেক জেলা আমির মুহাদ্দিস রবিউল বাসার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোসলেম আলী, ওমর ফারুক, প্রভাষক অবায়দুল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ। 

একাত্তর/এসি
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চব্বিশকে হারিয়ে...
বিএনপি সংস্কার বা ঐক্যমত্যের আলোচনায় অংশ নিলেও নির্বাচনের পর দেখা গেলো তারা গণভোটের রায়কে মন থেকে মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...
বিদ্যমান সংবিধানের কেবল সংশোধনীর পক্ষে নয়, বরং সামগ্রিক ‘সংবিধান সংস্কার’-এর জন্য একটি বিশেষ কমিটি গঠনের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা স্পষ্ট করেছে সংসদীয় বিরোধী দল।
বাজেটের ঠিক আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর