ভারতের মিডিয়া অপপ্রচার চালিয়ে যাচ্ছে: রিজভী

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পিএম

হাসিনা সরকারকে দিয়ে ভারত সরকার বাংলাদেশকে দখল করে নিতে চেয়েছিলো। ভারতের মিডিয়া নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সংখ্যালঘু নির্যাতন নিয়ে সংবাদ প্রচার করে ভারতের মিডিয়া সাম্প্রদায়িক উস্কানি দেয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

এসময় রিজভী আরো বলেন, আওয়ামী লীগ ছাড়া কেউ বাংলাদেশে রাজনীতি করুক পার্শ্ববর্তী দেশ কখনও চায় না। বাংলাদেশকে নিয়ে ভারতের উগ্রবাদী হিন্দুরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ভারতে প্রতিনিয়ত মুসলমানরা নির্যাতন, নিপীড়ন, হামলা ও মামলার শিকার হচ্ছে। খ্রিস্টানরাও নির্যাতনের শিকার হচ্ছে। ২০০’র বেশি গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে ভারতে। বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে প্রতিনিয়ত অপপ্রচার চালিয়ে যাচ্ছে কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলো। বাংলাদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। যা হয়েছে তা শেখ হাসিনার আমলে। হামলা-মামলা শেখ হাসিনার আমলেই বেশি হয়েছে। কিছু হিন্দু জঙ্গি আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে৷ এ নিয়ে ভারতের কোন মাথাব্যথা নাই। উল্টো মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে।

পিলখানায় হত্যা, শাপলা চত্বরে হামলা এসব নিয়ে ভারত প্রতিবাদ করেনি বরং এগুলোকে বৈধতা দিয়েছে ভারত। বিশ্বজিতকে যেভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে ভারত কোনো প্রতিবাদ করেনি। তিনটি ভোটারবিহীন নির্বাচন নিয়ে কোন কথা বলেনি ভারত, উল্টো এসবকে বৈধতা দিয়েছে ভারত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ তাদের বক্তব্য-বিবৃতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বিএনপি প্রতিবন্ধক বলে প্রচার করছেন যা সঠিক নয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের। বিএনপির ওপর দায় চাপানো দুঃখজনক।

তারেক রহমানসহ অন্যান্যরা ন্যায় বিচার পেয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। আপিল বিভাগ যথার্থ রায় দিয়েছেন।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর