বিমানবন্দরে পাঁচ যাত্রীর কাছে মিললো সাড়ে সাত কোটি টাকার স্বর্ণ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ এএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে সাত কোটি টাকার স্বর্ণসহ পাঁচ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

মালয়েশিয়া হতে ঢাকাগামী একটি ফ্লাইটে ছিলেন ওই পাঁচ যাত্রী। তারা অভিনব কায়দায় ওয়েন্ডিং মেশিনের কয়েলের ভেতরে পাঁচটি স্বর্ণের চাকতি, দুইটি স্বর্ণের টুকরা ও ১০০ গ্রাম স্বর্ণালংকার লুকিয়ে রেখেছিলেন।

মঙ্গলবার কাস্টমস হাউস, ঢাকার কমিশনারের কাছে এ বিষয়ে গোপন সংবাদ আসে। পরে সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ দল ও সংশ্লিষ্ট শিফটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয়।

এরপর মালয়েশিয়া থেকে আগত বিমান থেকে নামা সন্দেহভাজন ওই যাত্রীদের সাথে থাকা কম্বলে মোড়ানো ওয়েন্ডিং মেশিনে স্ক্যান করা হলে স্বর্ণগুলো দেখা যায়। সাত কেজি ওজনের স্বর্ণের দাম আনুমানিক সাড়ে ৭ কোটি টাকা।

চোরাচালানের মাধ্যমে আনা স্বর্ণগুলো অভিযুক্তরা কোথা থেকে পেলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

একাত্তর/আরএ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর