টি-টোয়েন্টিতে ৩৪৯ রান ও ৩৭ ছক্কার বিশ্বরেকর্ড

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ পিএম

স্বীকৃত কোন টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিলো ৩৪৪ রান। গেলো ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের উপ-আঞ্চলিক বাছাইপর্বে গাম্বিয়ার বিপক্ষে এই বিশ্বরেকর্ডটি গড়েছিলো জিম্বাবুয়ে। কিন্তু, দেড় মাসেরও কম সময়ে এই রেকর্ডটি ছিনিয়ে নিয়েছে ভারতের আঞ্চলিক দল বরোদা।

বৃহস্পতিবার, ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৪৯ রান তুলে সেই রেকর্ড নতুন করে লিখে নিয়েছে বারোদা। সাথে ভেঙেছে টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও। রেকর্ড গড়ার পথে ৩৭ বার বল আকাশপথে সীমানা ছাড়া করেছে বরোদার ব্যাটাররা।

গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করার পথে জিম্বাবুয়ের ব্যাটারা মেরেছিলেন ২৭টি ছক্কা। বরোদার ব্যাটাররা এর থেকে দশটি বেশি ছক্কা হাকিয়ে আগামীতে যে কোন দলের জন্য রেকর্ড ভাঙ্গার কাজটা কঠিন করে দিয়েছে।

ইন্দোরে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই সিকিমের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন বারোদার দুই ওপেনার। মাত্র ৫.১ ওভারেই দলীয় সংগ্রহ নিয়ে যান ৯০ পেরিয়ে।

ঝড়ো এই শুরুর পর তাণ্ডব চালান ভানু পানিয়া, শিবালিক শর্মা ও বিষ্ণু সোনাঙ্কি। শিবালিক ছয় ছক্কায় ৫৫ করেন মাত্র ১৭ বলে। ১৬ বলে ৫০ রানের ইনিংস সোলাঙ্কি সাজান ছয় ছক্কায়।

পানিয়া ৪২ বলে সেঞ্চুরি আর ইনিংস শেষে অপরাজিত থাকেন ৫১ বলে ১৩৪ রান নিয়ে। তার এই ইনিংসেই বরোদা টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়ে। মাত্র ১০.৩ ওভারেই দুশ’ করে বরোদা।

এ লক্ষ্য তাড়ায় নেমে ২০ ওভার ব্যাট করে একশোও পেরোতে পারেনি সিকিম। সাত উইকেটে ৮৬ রান তুলে ম্যাচ হেরেছে ২৬৩ রানে। স্বীকৃত টি-টোয়েন্টিতে রানের হিসেবে চতুর্থ ব্যবধানে ম্যাচ জিতলো বারোদা।

দিনের আরেক ম্যাচে মেঘালয়ের বিপক্ষে ২৮ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে ভারতীয়দের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন পাঞ্জাবের অভিষেক শর্মা।

গত সপ্তাহেই সৈয়দ মুশতাক আলী ট্রফিতেই ত্রিপুরার বিপক্ষে গুজরাটের হয়ে ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন উর্বিল প্যাটেল। স্বীকৃতি টি-টোয়েন্টিতে এর চেয়ে কম বলে সেঞ্চুরি আছে শুধু সাহিল চৌহানের। এ বছরই সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন এস্তোনিয়ার চৌহান।

একই দিনে রাজকোটে, মেঘালয় করে ৭ উইকেটে ১৪২ রান। ভারতের জাতীয় দলের ব্যাটার অভিষেকের ২৯ বলে করা ১০৬ রানে ভর করে লক্ষ্যটা ৯.৩ ওভারেই ৭ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় পাঞ্জাব। ১১টি ছক্কা মেরেছেন অভিষেক, মেরেছেন ৮টি চারও।

এআরএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর