‘দায়িত্ব নিতে পারলে নির্বাচনে আসুন, ক্ষমতায় থাকতে নয়’

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম

আমরা ক্ষমতায় আসিনি, দায়িত্ব নিয়েছি মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী নির্বাচনে যারাই জিতুক, তারা যেন ক্ষমতায় না আসে। আমরা কাউকে ক্ষমতায় নয়, দায়িত্ব নিতে দেখতে চাই। আপনারা দায়িত্ব নিতে পারলে নির্বাচনে আসেন। না হলে নির্বাচনে আসার দরকার নেই। 

শনিবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ আকাঙ্খা মঞ্চের এক আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ভারত আমাদের দেশকে অস্থিতিশীল করতে নানা রকম চেষ্টা করছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, আপনারা ভয় পাবেন না। ভারত কী জুলাই অভ্যুত্থান ঠেকাতে পেরেছে! আমরা ভারতে ভয় পাবো কেন! আমাদের সন্তানরা ভারতসহ সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে আমরা ভারতকে ভয় পাইনা। ভারত একটা জুজুর ভয় সৃষ্টি করেছে। 

দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর কাজ না, আমাদের সবার; যোগ করেন মৎস্য উপদেষ্টা। 

শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, তিনি (হাসিনা) যদি দেশে আসেন, শুধু বিচারের মুখোমুখি হতেই আসবেন। তার বিচার এই মাটিতে হবে। শুধু মাত্র বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্যই শেখ হাসিনা আসবেন। 

একাত্তর/এসি
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর