বাজারে একসঙ্গে সবকিছুর দাম কমে না: অর্থ উপদেষ্টা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করায় দেশের বাজারেও সব পণ্যের দাম একসঙ্গে কমে না।

বুধবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বাজার এমন একটা বিষয় যেখানে একটা জিনিসের দাম কমবে, একটা বাড়বে। তবে সরকার জনগণের জন্য কাজ করছে। আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করা যায় না উল্লেখ করে উপদেষ্টা বলেন, দাম বাড়লে খবর হয় কিন্তু কমলে সেটা বলা হয় না।

সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, আজকের বৈঠকে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক দ্রুত ছাপাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুমোদন দেয়া হয়েছে। জানুয়ারির মধ্যে হয়তো সব পাঠ্যবই দেয়া সম্ভব হবে না বলেও জানান তিনি।

বাজারে আলুর দাম কমানো চ্যালেঞ্জিং হচ্ছে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই ঘন ঘন বৈঠক করে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুত আমদানির অনুমোদন দেয়া হচ্ছে। বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার, মসুর ডাল, তেল ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

এআর
রাজনীতিবিদদের সদিচ্ছা না থাকলে সমাজে পচন ধরবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে সহজে সমাজে পচন ধরবে না, দুর্নীতি কমে আসবে।  
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা থাকলেও সংখ্যা কিছুটা কমছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
নতুন পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে। 
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বাজেটে কোনো কমতি হবে না। সেই সঙ্গে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে ৪০ হাজার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর