ইউক্রেনকে নতুন করে সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ পিএম

ইউক্রেনের জন্য নতুন করে আরো ৫০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যভার গ্রহণের আগে ওয়াশিংটন কিয়েভকে শক্তিশালী করার জন্য এ সহায়তা ঘোষণা করলো।

এএফপির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়ার চলমান আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষার জরুরিভাবে প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জামের জন্য এটি উল্লেখযোগ্য প্যাকেজ। 

বিবৃতিতে বলা হয়, ঘোষিত প্যাকেজের মধ্যে রয়েছে, হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, আর্টিলারি গোলাবারুদ, ড্রোন, সাঁজোয়া যান, রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল এবং পারমাণবিক হামলা থেকে রক্ষার অন্যান্য সরঞ্জাম।

রিপাবলিকানদের পক্ষ থেকে বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্ভবত ইউক্রেনে সহায়তা কমিয়ে দেবে। প্রায় তিন বছর আগে রাশিয়ার আক্রমণের পর থেকে ওয়াশিংটন ইউক্রেনকে সমর্থন দিয়ে আসছে।

চলতি মাসের শুরুতে ইউক্রেনের নিরাপত্তার জন্য আমেরিকা নতুন করে ৭২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ও ৯৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের সামরিক সহযোগিতা ঘোষণা করে।

ট্রাম্প বারবার কিয়েভের জন্য মার্কিন সহায়তার সমালোচনা করেছেন। তাই বিদায়ী মার্কিন প্রশাসন ইউক্রেনে যতোটা সম্ভব সাহায্য দিয়ে যাওয়ার চেষ্টা করছে।

একাত্তর/আরএ
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর