খেলনা পিস্তল নিয়ে ব্যাংক ডাকাতির চেষ্টা!

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ পিএম

প্রায় সাড়ে তিন ঘণ্টার রুদ্ধশ্বাস অপেক্ষা শেষে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কেরানীগঞ্জের ব্যাংকে জিম্মি দশার অবসান শেষে জানা গেলো খেলনা পিস্তল নিয়ে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিলো তিন তরুণ।

পুলিশ জানিয়েছে, গ্রাহক সেজে তিন ডাকাত ব্যাংকে প্রবেশ করেন। এরপর খেলনা পিস্তল ঠেকিয়ে ম্যানেজারকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করেন তারা; যা ব্যর্থ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিননিরা শাখায় ডাকাতি করতে আসেন তিন ডাকাত। পরে তারা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

এদিন রাত ৭টা ২০ মিনিটের দিকে ব্যাংক পরিদর্শন শেষে রূপালী ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের জিএম ইসমাইল হোসেন শেখ এসব তথ্য জানান। তিনি বলেন, ব্যাংকের টাকা খোয়া যায়নি, আমানতও খোয়া যায়নি। আগামী রোববার থেকে ব্যাংকের এই শাখায় আবার আগের মতো লেনদেন হবে।

রূপালী ব্যাংকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডাকাতরা হানা দেয়ার সময় ব্যাংকে ছয় জন গ্রাহক ছিলেন। তারা নিরাপদে আছেন। সে সময় ব্যাংকে ছিলেন সাত কর্মকর্তা, এক অফিস সহকারী ও দুই জন ফায়ার গার্ড। ব্যাংকের ভেতরে থাকা সবাই সুস্থ আছেন। সব টাকা গুনে দেখা হয়েছে, এক টাকাও খোয়া যায়নি।

বিকেল সাড়ে পাঁচটার দিকে ১৫ লাখ টাকা দাবি করা তিন ডাকাত আত্মসমর্পণ করেন। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া চারটি পিস্তল আসল নয়, খেলনা বলে জানা গেছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হাসান বলেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে চারটি খেলনা পিস্তল, দুইটি চাকু ও একটি ড্রিল মেশিন রয়েছে।

তিনি বলেন, রূপালী ব্যাংকের জিনজিরা শাখা থেকে যৌথ বাহিনীর হাতে আত্মসমর্পণ করা তিন ডাকাত কেরানীগঞ্জ মডেল থানার হেফাজতে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিন জন তাদের নাম মো. আরাফাত (১৬), মো. লিয়ন মোল্লা নিরব (২২) ও মো, সিফাত (১৬) বলেছে। নামগুলো সঠিক কি না যাচাই-বাছাই করা হচ্ছে।

সোহরাব আল হাসান বলেন, এদের মধ্যে দু’জনের বয়স ১৪ এবং একজনের বয়স ১৮ বছর বলে ধারণা করছি আমরা।

এর আগে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল ঘটনার সময় ব্যাংকে ছিলেন না। এদিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে ডাকাতরা।

এআরএস
একটি দল জুলাইকে তুচ্ছতাচ্ছিল্য করলেও জনগণের ঠেলায় পড়ে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
ঢাকার কেরানীগঞ্জে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ওই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের প্রাণপ্রবাহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর