ব্যাংক ডাকাতির চেষ্টার ঘটনায় মামলা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ এএম

কেরানীগঞ্জের চুনকুটিয়ার রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় কেরানীগঞ্জ দক্ষিণ থানায় দস্যুতার মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ব্যাংক কর্তৃপক্ষ বাদি হয়ে এ মামলা করে।

কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানিয়েছেন, আত্মসমর্পণ করা তিন ডাকাত লিয়ন মোল্লা, আরাফাত ও সিফাতকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিন জনকে শুক্রবার বিকেলে আদালতে তুলে ৭ দিন করে রিমান্ড আবেদন করা হবে।

এদিকে, ঘটনার পর এখনো থমথমে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা। এমন ঘটনা কল্পনাও করতে পারছে না এলাকাবাসী। আতঙ্কের কথা জানিয়েছেন এমন ঘটনা যাতে আর না ঘটে সে ব্যবস্থার দাবি জানান তারা।

বৃহস্পতিবার দুপুরে রুপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টা করে তিন জন। ঘটনাটি টের পেয়ে ব্যাংকের প্রধান ফটকে তালা দিলে ভেতরে আটকা পরে ডাকাতরা।

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা। জানা যায় খেলনা পিস্তল দিয়ে রোমাঞ্চের নেশায় আইফোন কেনার উদ্দেশ্যে ডাকাতি করে তারা।

একাত্তর/আরএ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন সোনারচরের বড় খাল এলাকায় ডাকাতির অভিযোগে ৯ জন জেলেকে ধরে নৌপুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী জেলেরা।
কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর