জার্মানিতে গাড়িহামলায় দুই জন নিহতের ঘটনায় সৌদি নাগরিক গ্রেপ্তার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ এএম

জার্মানিতে ক্রিসমাসের মার্কেটে এক সৌদি নাগরিক গাড়ি উঠিয়ে দিলে দুই জন নিহত এবং আহত হয়েছে ৬৮ জন। শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় জাক্সেন আনহাল্ট অঙ্গরাজ্যের মাগদেবুর্গের একটি ব্যস্ততম বাজারে এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার সময় স্থানীয়রা বড়দিনের জিনিসপত্র কেনায় ব্যস্ত ছিলো। পুলিশ ঘটনাস্থলের সামান্য দূরে গাড়ি থামিয়ে ওই সৌদি নাগরিককে আটক করে।

এএফপি খবরে বলা হয়েছে, মাগদেবুর্গ শহরটি বার্লিন থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। নিহত দুই জনের মধ্যে একটি শিশুও ছিলো।

জানা গেছে, হামলাকারী একজন সৌদি নাগরিক। জার্মানির সংবাদমাধ্যম হামলাকারীর নাম তালেব এ (৫০) বলে জানিয়েছে। তিনি একজন চিকিৎসক। ২০০৬ সাল থেকে জার্মানির স্থানীয় একটি ক্লিনিকে মানসিক চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। হামলার কাজে ব্যবহৃত কালো রঙের ‘বিএমডব্লিউ’ গাড়িটিতে তিনি একাই ছিলেন।

হামলার ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এতে প্রবাসী বাংলাদেশিদের কেউ হতাহত হননি বলে জানিয়েছেন কমিউনিটির নেতারা।

এর আগে ২০১৬ সালে তিউনিসিয়ার বংশোদ্ভূত এক রাজনৈতিক আশ্রয়প্রার্থী জার্মানির রাজধানী বার্লিনের একটি বড়দিনের মার্কেটে জনতার ভিড়ের মধ্যে লরি হামলা চালিয়ে কমপক্ষে ১২ জনকে হত্যা করে।

একাত্তর/আরএ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দুই মেয়াদের শাসনকালে বিশ্বের অন্তত ১৫টি দেশকে হয় সামরিক হামলার হুমকি দিয়েছেন, নয়তো হামলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন, কিংবা সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছেন।...
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
গত মাসের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যখন এক ধরনের আপেক্ষিক শান্ত পরিবেশ বিরাজ করছিলো, ঠিক তখনই আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি জোরদার...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর